কাবিল-রইস বক্সঅফিস লড়াই নিয়ে মুখ খুললেন শাহরুখ!
সুপারস্টার শাহরুখ খানের ছবি রইস আজ বুধবারই মুক্তি পেয়েছে। একইসঙ্গে মুক্তি পেয়েছে হৃতিক রোশনের কাবিল। একইদিনে দুই ছবির মুক্তি ঘিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল অনেক আগেই।
সুপারস্টার শাহরুখ খানের ছবি রইস আজ বুধবারই মুক্তি পেয়েছে। একইসঙ্গে মুক্তি পেয়েছে হৃতিক রোশনের কাবিল। একইদিনে দুই ছবির মুক্তি ঘিরে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল অনেক আগেই। ছবির প্রযোজক তথা হৃতিকের বাবা রাকেশ রোশন তা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন শাহরুখও।
শাহরুখ টুইট করে বলেন, "হৃতিক চেয়েছিল যগি রইস-এর সঙ্গে একইদিনে ছবির মুক্তি এড়ানো যেত। তোমাকে ইয়ামি গৌতমকে, বাবা ও সঞ্জয় গুপ্তকে আমার ভালবাসা। কাবিল দারুণ করবে।"

দিলওয়ালে অভিনেতা শাহরুখের জন্য হৃতিকের স্পেশ্যাল মেসেজ আসার পরই শাহরুখ পাল্টা টুইট করেন। হৃতিক শাহরুখকে ছবি দেখার আগেই বলেছিলেন, তিনি নিশ্চিত শাহরুখের ছবি তাঁকে অনুপ্রাণিত করবে।
একদিকে রইস হল গুজরাতের প্রেক্ষাপটে মদ ব্যবসায়ী রইস-এর কাহিনী। অন্যদিকে কাবিল হল অন্ধ দম্পতির গল্প। কীভাবে এক অন্ধ ব্যক্তি বদলা নেয় ভিলেনদের থেকে।












Click it and Unblock the Notifications