শ্রীবল্লীর মৃত্যুতে আরও ভয়ঙ্কর পুষ্পারাজ! সামনে এল মহাটুইস্ট
শ্রীবল্লীর মৃত্যুতে আরও ভয়ঙ্কর পুষ্পারাজ! সামনে এল মহাটুইস্ট
আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার ছবি 'পুষ্প: দ্য রাইজ' বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। আয়ের দিক দিয়েও অনেক রেকর্ড ভেঙেছে এই ছবি। দর্শকদের এত ভালো লেগেছে যে এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দ্বিতীয় পর্বের জন্য। এই মুহূর্তে ছবির সিক্যুয়েলের চিত্রনাট্য সাজানোর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক সুকুমার। সব ঠিক থাকলে নাকি আগামী জুলাই মাসেই 'পুষ্পা দ্য রুল' ছবির শ্যুটিং শুরু হতে চলেছে। আর এরই মধ্যে এই ছবি সংক্রান্ত বড়সড় একটি টুইস্ট এল সামনে।
এদিকে খবর পাওয়া যাচ্ছে যে 'পুষ্পা ২'-এ অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার চরিত্র অর্থাৎ শ্রীবল্লী নাকি মারা যেতে চলেছেন! এবং গল্পটি পুষ্পারাজের চরিত্রকে ঘিরেই এগিয়ে যাবে। আর এবার শ্রীবল্লীর মৃত্যুর সত্যতা নিয়ে মুখ খুললেন স্বয়ং ছবির নির্দেশক।
গল্পে মোড় ঘোরানো পরিবর্তন
আসলে, কিছুদিন ধরেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে 'পুষ্পা ২'-এ রশ্মিকার চরিত্রটি ছোট হবে এবং শ্রীবল্লী পুষ্পারাজেরই এক শত্রুর হাতে মারা যেতে চলেছেন। এই রিপোর্ট সামনে আসার পর থেকেই শ্রীবল্লীর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবং এই ঘটনা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছেফ্যান মহলে। তবে পুষ্পআর কোন 'দুশমন' এই কাজ করতে পারে তা নিয়ে অনুরাগীদের মধ্যে এখন চলছে হাজার জল্পনা। আসলে এসএস রাজামৌলীর 'আরআরআর' এবং কেজিএফ-২ এর অসামান্য সাফল্যের পরে, পুষ্পা'র সিক্যুয়েল নিয়ে নির্মাতাদের উপর চাপ বেড়েছে বিস্তর। তাই এই পরিস্থিতিতে ছবির গল্পে বেশকিছু মোড় ঘোরানো পরিবর্তন আনা হয়েছে।
কী হবে শ্রীবল্লির?
তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে পুষ্পা'র নির্দেশক সুকুমার ছবিতে শ্রীবল্লীর মৃত্যু নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, এখনও কেউ ছবিটির গল্প সম্পর্কে কিছু জানেন না, তাই সকলের জল্পনায় কান না দেওয়াই উচিত। কিন্তু একই সঙ্গে শ্রীবল্লীর চরিত্রটি সিনেমার বেশকিছু সময় জুড়েই পর্দায় উপস্থিত থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি। মঙ্গলম সিনু, দক্ষা, জলি রেড্ডি ও ইন্সপেক্টর ভ্রমর পুষ্পার বিরুদ্ধে একের পর এক দুর্বুদ্ধি করতে দেখা যাবে বলেও শোনা যাচ্ছে। তবে এদের হাতেই নাকি অন্য কারও হাতে শেষ হবে শ্রীবল্লীর জীবন, তা এখনও পর্যন্ত খোলসা করে কিছুই বলেননি ছবির পরিচালক কিংবা প্রযোজক কেউই।

'পুষ্পা দ্য রুল'-এর শুটিং শুরু
মূলত তেলেগুতে শ্যুট করা হয়েছে আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার ছবি 'পুষ্পা দ্য রাইজ'। এবং এরপরেই এটি হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় ডাব করা হয়েছে। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৩৬৫ কোটির ব্যবসা করেছিল। এটি ছিল আল্লু অর্জুনের প্রথম ছবি যা একসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পায়। আল্লু অর্জুন শীঘ্রই 'পুষ্পা দ্য রুল'-এর শুটিং শুরু করতে চলেছেন। এই মুহূর্তে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। ৪০০ কোটির বাজেটে এই ছবি বানাচ্ছেন সুকুমার।












Click it and Unblock the Notifications