বলিউড নাম্বারে জমিয়ে নাচ হলিউডের উইল স্মিথের, দেখুন ভিডিও
হলিউড তারকা উইল স্মিথ শিরোনামে উঠে এলেন বলিউড গানের তালে কোমর দুলিয়ে। পুনীত মালহোত্রার সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার ২-এর গানের তালে নাচতে দেখা গিয়েছে স্মিথকে।
হলিউড তারকা উইল স্মিথ শিরোনামে উঠে এলেন বলিউড গানের তালে কোমর দুলিয়ে। পুনীত মালহোত্রার সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার ২-এর গানের তালে নাচতে দেখা গিয়েছে স্মিথকে। সেই নাচের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই টিজারে দেখা যাচ্ছে, রাধা তেরি চুনরি - গানের তালে নাচছেন স্মিথ।

এই টিজারই বলা যায় বাজার কাঁপিয়ে দিয়েছে। পুরো এপিসোড দেখানো হবে কয়েকদিন পরে। তবে টিজারেই যেমন নাচ স্মিথ নেমেছেন, এপিসোড যে অনবদ্য হতে চলেছে তা স্মিথ ভক্তদের বলে দিতে হবে না।
এই ভিডিওয় দেখা যাচ্ছে, সতী ২ সিনেমার সেটে ঢুকে টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়ার সঙ্গে নাচছেন স্মিথ। টিজারে স্মিথকে ট্রেনারের সঙ্গে নাচতে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications