নিকের জন্মদিনের দিন প্রিয়াঙ্কার বিয়ে! 'দেশি গার্ল' -এর বিবাহ বাসর নিয়ে কিছু তথ্য

এই মুহূর্তে বলি-টাউন ব্যস্ত একটি মাত্র হট-টপিকে.. তা হল প্রিয়াঙ্কার বিয়ে! হঠাৎই অভিনেত্রীর 'ভারত' (ছবি) ছাড়ার ঘটনায় তাঁর বিয়ে নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়ে যায়। উঠে আসতে থাকে একাধিক তথ্য।

এই মুহূর্তে বলি-টাউন ব্যস্ত একটি মাত্র হট-টপিকে.. তা হল প্রিয়াঙ্কার বিয়ে! হঠাৎই অভিনেত্রীর 'ভারত' (ছবি) ছাড়ার ঘটনায় তাঁর বিয়ে নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়ে যায়। উঠে আসতে থাকে একাধিক তথ্য। উঠে আসছে প্রিয়াঙ্কার বিয়ের দিনক্ষণও।

প্রিয়াঙ্কার বিয়ের দিন

প্রিয়াঙ্কার বিয়ের দিন

প্রথমে শোনা গিয়েছিল অক্টোবর মাসে বিয়ে হতে চলেছে প্রিয়াঙ্কার। আর এবার শোনা যাচ্ছে , তা আরও এগিয়ে সেপ্টেম্বর মাসে হতে চলেছে। শোনা যাচ্ছে, নিকের জন্মদিনের দিন বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, ১৬ সেপ্টেম্বর সম্ভবত বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা।

বাগদান

বাগদান

এর আগে শোনা গিয়েছিল, মুম্বইতে যখন নিককে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা আসেন, তখন নিকের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন হয় বলে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কার জন্মদিনের দিন অর্থাৎ ১৮ জুলাই এই বাগদান হয় বলে খবর।

 প্রিয়াঙ্কা নিকের বিয়ে ঘির তথ্য

প্রিয়াঙ্কা নিকের বিয়ে ঘির তথ্য

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিয়ের জন্য গাউন তৈরি করতে দিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার গাউনের ডিজাইনার কে , সেবিষয়ে রয়েছে কিছু বিভ্রান্তি। তবে বিয়ের তোড়জোড় যে শুরু করে দিয়েছেন পিগি চপস তা নিয়ে সংশয় নেই।

মেগানের বার্তা

মেগানের বার্তা

হলিউড সংক্রান্ত একটি বিশেষ পত্রিকার খবর অনুযায়ী প্রিয়াঙ্কার বিয়ের জন্য উৎসাহের সঙ্গে অপেক্ষায় রয়েছেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল। তিনি জানিয়েছেন, প্রিয়াঙ্কার আরনিকের বুদ্ধিমান , সুন্দর সন্তানকে দেখবার জন্য তিনিও মুখিয়ে রয়েছেন। ফলে এবার আর শুধুমাত্র অপেক্ষা প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+