প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি পৃথ্বীরাজ দেখবেন? সোজা সাপটা জবাব অক্ষয় কুমারের
বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর আসন্ন ছবি পৃথ্বীরাজ–এর ট্রেলার লঞ্চ করেন ৯ মে সোমবার। এরপর তিনি সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করে এই সিনেমায় তাঁর ভূমিকা ও সিনেমা নিয়ে কথা বলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অক্ষয় কুমারকে প্রশ্ন করা হয় তিনি কি পৃথ্বীরাজ–এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। বচ্চন পাণ্ডে অভিনেতা এই প্রশ্নের দারুণ একটি জবাব দেন। আগামী ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পৃথ্বীরাজ।

সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার তাঁর দীর্ঘ–প্রতীক্ষিত সিনেমা পৃথ্বীরাজ–এর ট্রেলার শেয়ার করেন। ঐতিহাসিক এই সিনেমায় অক্ষয় কুমারকে যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা যাবে, যিনি চাহমান রাজবংশের রাজা ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অক্ষয়কে প্রশ্ন করা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তিনি কি পৃথ্বীরাজ–এর বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন? অভিনেতা বলেন, 'আমি কে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে সিনেমা দেখব? যদি তিনি চান দেখতে, দেখবেন। আমি এটা নিশ্চিত।’ প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভালোই খাতিরদারি রয়েছে। ২০১৯ সালে, অক্ষয় কুমার নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন, যেখানে এই দুই বিশিষ্ট ব্যক্তি একাধিক বিষয়ের ওপর আলোচনা করেন।
সম্প্রতি অক্ষয় কুমার একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে একটি শিশু দেশাত্মবোধক গান গাইছেন। অক্ষয় লেখেন, 'নরেন্দ্র মোদীজি আপনি তাকে তার জীবনের একটি মুহূর্ত দিলেন।’
পৃথ্বীরাজ সিনেমার ট্রেলার শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, 'হিন্দি, তামিল ও তেলেগুতে মুক্তি পাবে। যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের জীবনী উদযাপন হবে আপনার কাছাকাছি সিনেমা হলে ৩ জুন।’ এই সিনেমার পরিচালনায় রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এবং প্রযোজনার দায়িত্বে যশ রাজ ফিল্মস। সিনেমায় রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনী বর্ণনা করা হবে। অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এবং মানুষী চিল্লারকে সংযুক্তার ভূমিকায় দেখা যাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications