'প্যাডম্যান' কি ছাপিয়ে যাবে অক্ষয়ের আগের ছবিগুলিকে! জানুন ফিল্মের শো টাইম
শুক্রবার ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান'। ফের একবার সামাজিক প্রেক্ষাপট আর সামাজিক সমস্যাকে রসদ করে বক্স অফিস মাতাতে চলেছেন অক্ষয়।
গত ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় অভিনীত ছবি 'প্যাডম্যান' ছবিটির। কিন্তু বিতর্ক পেরিয়ে 'পদ্মাবত' সেই দিন মুক্তি পেতে চলায়, পরিচালক সঞ্জয় লীলা বনশালী ব্যক্তিগতভাবে অক্ষয়ের কাছে ২৬ জানুয়ারি 'প্যাডম্যান' মুক্তি না করার জন্য় আবেদন করেন। আর সেই আবেদনে সাড়া দিয়ে , ২৬ জানুয়ারির জায়গায় ৯ ফেব্রুয়ারি ছবিটিকে মুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক অক্ষয়। আর এখান থেকেই স্পষ্ট প্রযোজক , তথা অভিনেতা অক্ষয় 'প্যাডম্যান'কে ঘিরে কতটা আশাবাদী।

শুক্রবার ৯ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত 'প্যাডম্যান'। ফের একবার সামাজিক প্রেক্ষাপট আর সামাজিক সমস্যাকে রসদ করে বক্স অফিস মাতাতে চলেছেন অক্ষয়। মূলত, সাধারণ মানুষের অসাধারণ ঘটনা এযাবৎকালে অক্ষয়ের ছবিগুলির মূল উপজীব্য হয়ে দাঁড়িয়েছে । আর তাতেই সধারণ দর্শকের মন ছুঁয়ে ফেলছেন 'খিলাড়ি' কুমার। ছবি ঘিরে স্বভাবতই চড়ছে উত্তেজনার পারদ। ৯ ফেব্রুয়ারি কলকাতার কোন কোন সিনেমা হল-এ এই ছবির শো টাইম কী , জেনে নিন।




বিশেষজ্ঞদের ধারণা, প্য়াডম্যান মুক্তির প্রথম দিনেই ছবি প্রায় ১৩ কোটি টাকার ব্যবসা করবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের উইকেন্ড তো মাতিয়ে রাখবেই, আগামী কয়েক সপ্তাহ এই ছবি বক্স অফিসে 'পদ্মাবত'কেও টেক্কা দিতে চলেছে বলে দাবি , বক্স অফিস বিশেষজ্ঞদের। এই উইকেন্ডের শেষে এই ছবি ৪০ থেকে ৪৫ কোটি টাকার বাজার করে ফেলবে বলে আশা করছেন অনেকে।












Click it and Unblock the Notifications