নায়িকার জামা ছেঁড়ার হুমকি থেকে ঘনিষ্ঠ এই দৃশ্য,'বিগ বস' কি 'লেট নাইট শো' হতে চলেছে
বিতর্ক না থাকলে তা 'বিগ বস' নয়। অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই 'বিগ বস ' -এর সঙ্গী বিতর্ক। বিতর্কিত বিভিন্ন বিষয় প্রায়ই নজর কেড়েছে দর্শকদের।
বিতর্ক না থাকলে তা 'বিগ বস' নয়। অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই 'বিগ বস ' -এর সঙ্গী বিতর্ক। বিতর্কিত বিভিন্ন বিষয় প্রায়ই নজর কেড়েছে দর্শকদের। তবে এবার সেই বিতর্কিত ঘটনার মাত্রা বেড়ে যাওয়ায়, ক্রমাগত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নজরে পড়ে চলেছে।

সাম্প্রতিক বিগ বস-এ বন্দগী শর্মা ও পুনিশ কালরার ঘনিষ্ঠ দৃশ্য় ক্রমেই পারিবারিক অনুষ্ঠানের পক্ষে আপত্তিজনক হয়ে উঠছে। ক্রমেই তাঁদের রোম্যান্স জমে ক্ষীর হচ্ছে। এর সঙ্গে আবার ঝগড়াঝাঁটি নিয়ে মেতে থাকা আর্শি, কোনও এক কথোপোকথোনের মধ্যে রাগের জেরে বলে বসেছেন তিনি তাঁর জামা ছিঁড়ে ফেলবেন!
সূত্রের খবর এরকম চলতে থাকলে, খুব শিগগিরিই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের থেকে চিঠি যাবে বিগ বস কর্তৃপক্ষের কাছে। মনে করা হচ্ছে রাত ১১ টার শো-তে পাঠানো হবে 'বিগ বস'কে।












Click it and Unblock the Notifications