এবার দক্ষিনী নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা, পরিচালকের আসনে কে জানেন?

এবার দক্ষিনী নায়কের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা, পরিচালকের আসনে কে জানেন?

বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তার ছবি থেকে সিনেমা দেখার জন্য অনুগামীরা যেন মুখিয়ে থাকেন। বর্তমানে অভিনেত্রী এস এস রাজামৌলির পরিচালনায় নতুন ছবিতে কাজ করতে চলেছেন । তবে সেই ছবিতে তিনি দক্ষিণী তারকা মহেশ বাবুর সঙ্গে জুটি বাঁধবেন। এমন খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। তবে সকলেই জানতে চাইছেন পরবর্তী ছবিটির নাম কী, কবে থেকেই বা সিনেমার শুটিং হবে।

এবার কার সঙ্গে জুটি বাধছেন অভিনেত্রী

এবার কার সঙ্গে জুটি বাধছেন অভিনেত্রী

তবে এটি কিন্তু প্রথমবার নয় এর আগেও দক্ষিণ ইন্ডাস্ট্রির অনেক বড় তারকাদের সাথে জুটি বেঁধে কাজ করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার রাজামৌলির সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। যদি সব ঠিকঠাক থাকে তাহলে নতুন ছবির হাত ধরেই আবারো দক্ষিণী অভিনেতার সঙ্গে পর্দায় দেখা মিলবে দীপিকার। যদিও এ বিষয়ে এখনও কোনও নির্মাতা কোন কিছু মন্তব্য করে জানাননি। অভিনেত্রী কিন্তু তেলেগু সিনেমাতে অভিনয় করেছেন। তিনি এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন।

আগামী বছর থেকে শুরু হবে শুটিং

আগামী বছর থেকে শুরু হবে শুটিং

যদিও শোনা যাচ্ছে এখনও অভিনেত্রী দিপীকার সঙ্গে যোগাযোগ করা হয়নি। সিনেমাটি অ্যাকশন অ্যাডভেঞ্ছারের হবে। এর শুটিং শুরু হবে আগামী বছর থেকে। মহেশ বাবু কিন্তু এই প্রথমবার অভিনেত্রী সঙ্গে অভিনয় করলেও রণবীর সিং এর সাথে আগেও সিনেমায় কাজ করেছেন। তা ছাড়াও বিজ্ঞাপনেও কাজ করেছেন দক্ষিণী থেকে বলিউডের দুই প্রথম শ্রেনীর তারকা।

কী জানালেন মহেশ বাবু

কী জানালেন মহেশ বাবু

দীপিকা পাডুকোন এই ছবি নিয়ে এখনোও তেমন কিছু জানাননি। তবে মহেশ বাবু জানিয়েছেন, এই ছবি নিয়ে বেশি কিছু এখন বলা যাবেনা। তবে তিনি এটুকু জানিয়েছেন যে তার স্বপ্ন সত্যি হচ্ছে। এই ছবিতে কাজ করে আমার খুব ভালো লাগছে। আর বহুদিন ধরে আমি এই কাজের জন্য অপেক্ষা করছিলাম।

কোন সিনেমায় শেষ দেখা গিয়েছিল মহেশ বাবুকে

কোন সিনেমায় শেষ দেখা গিয়েছিল মহেশ বাবুকে

মহেশ বাবু অভিনীত শেষ ছবি হল সরকারু ভারি পাতা। সিনেমাটি অ্যাকশন ও ড্রামা জাতীয় সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছিলেন পরিচালক পরশুরাম। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কিথী সুরেশ।

 শেষ বার কোন ছবিতে অভিনয় করেছেন দীপিকা

শেষ বার কোন ছবিতে অভিনয় করেছেন দীপিকা

দীপিকা অভিনীত শেষ ছবি হল 'গেহরাইয়াঁ'। যেটি পরিচালনা করেছিলেন শকুন বাত্রা। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে এবং ধৈর্য কারওয়া। যদিও এবার অভিনেত্রীর দেখা মিলবে পাঠান সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ খান। আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+