বলিউডে 'সোনার কেল্লা'র রিমেক! লালমোহন বাবুর চরিত্রে কে থাকছেন জানেন
'নাঃ নিশ্চিন্তে আর থাকা গেল না রে তোপসে..'! এরকম একাধিক কালজয়ী সংলাপ আজও যেকোনও বাঙালির মুখে পরিস্থিতির বিচারে শুনতে পাওয়া যায়।
'নাঃ নিশ্চিন্তে আর থাকা গেল না রে তোপসে..'! এরকম একাধিক কালজয়ী সংলাপ আজও যেকোনও বাঙালির মুখে পরিস্থিতির বিচারে শুনতে পাওয়া যায়। 'সোনার কেল্লা' শুধু কি সংলাপে, .. এই ছবির গল্প, চিত্রনাট্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে অভিনয়, পরিচালনা সমস্ত কিছুই মন কেড়েছে দর্শকের। আর সেই ছবিই এবার বলিউডে রিমেক হতে চলেছে।

ছবির হিন্দি সত্ত্ব কিনে নিয়েছেন বাঙালি পরিচালক প্রদীপ সরকার। আর তিনিই সম্ভবত তৈরি করতে চলেছেন এই ছবি। এখনও পর্যন্ত ফেলুদার চরিত্রের বিষয়ে কিছু ঠিকঠাক না হলেও, লালমোবন বাবুর 'আইকনিক' চরিত্রে কে থাকছেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, আধো-হিন্দি বলতে পারেন এমন এক চরিত্রের আদলে তৈরি করা হচ্ছে এই চরিত্রটিকে। সূত্রের খবর, বাঙালি অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য সম্ভবত হিন্দি 'সোনার কেল্লা'য় থাকছেন লালমোহন বাবুর চরিত্রে।

উল্লেখ্য, অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য যে প্রদীপ সরকারের এই ছবিতে থাকতে চলেছেন তা খানিকটা নিশ্চিত করে ফেলেছেন অভিনেতা। তবে লালমোহন বাবুর চরিত্রে তিনিই থাকছেন কী না তা নিয়ে সংশয় রয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালে ভারতীয় টেলিভিশন দেখেছিল ফেলুদার চরিত্রে শশী কাপুরকে। কিন্তু এহার পরিসর আরও বড়। 'হিন্দি চলচ্চিত্রের' আঙিনায় এবার আসতে চলেছে সত্যজিতের ফেলুদা। ফলে, 'পরিণীতা','মর্দানি','হেলিকপ্টার ইলা' ছবির পরিচালক প্রদীপ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে।












Click it and Unblock the Notifications