বড়পর্দা ছেড়ে ওয়েব সিরিজে আমির! বহু চর্চিত আধ্যাত্মিক গুরুর ভূমিকায় মি.পারফেকশনিস্ট

অভিনয় শুধু নয়, চরিত্রে নিজেকে মানানসই করতে তিনি যা চেয়েছেন তাইই করে গিয়েছেন। আর এজন্যই তিনি আমির খান!

অভিনয় শুধু নয়, চরিত্রে নিজেকে মানানসই করতে তিনি যা চেয়েছেন তাইই করে গিয়েছেন। আর এজন্যই তিনি আমির খান! এজন্যই বলিউড তাঁকে কুর্ণিশ করে মিস্টার পারফেকশনিস্ট হিসাবে। অন্য বলিউডের তারকা খান-রা যখন বড় পর্দায় নিজেদের ধরে রাখতে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন, তখন শোনা যাচ্ছে একেবারে অন্য় রকমের পথে হেঁটে ওয়েব সিরিজে মুখ দেখাতে চলেছেন আমির খান।

বড়পর্দা ছেড়ে ওয়েব সিরিজে আমির! বহু চর্চিত আধ্যাত্মিক গুরুর ভূমিকায় মি.পারফেকশনিস্ট

এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী আধ্যাত্মিক গুরু ওশো-র ভূমিকায় থাকছেন আমির খান। ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন ফিল্ম মেকার শকুন বাত্রা। মূলত আধ্যাত্মিক গুরু ওশো-র জীবন নিয়েই তৈরি হচ্ছে ছবি। যে গুরুর কাছে এক সময়ে দীক্ষা নিয়ে বহু উপকার পেয়েছেন বলে জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না।

বড়পর্দা ছেড়ে ওয়েব সিরিজে আমির! বহু চর্চিত আধ্যাত্মিক গুরুর ভূমিকায় মি.পারফেকশনিস্ট

একটি আন্তর্জাতিক স্ট্রিমিং চ্যানেলে-এ এই ওয়েব সিরিজ প্রদর্শিত হবে বলে জানা গিয়েছে। ছবিতে মহিলা চরিত্রের ভূমিকায় ভাবা হচ্ছে আলিয়া ভট্টের কথা। জানা গিয়েছে আলিয়াও এই ছবির স্ক্রিপ্ট পছন্দ করেছেন। তে এবিষয়ে নিশ্চিত তথ্য এখনও কিছু আসেনি। উল্লেখ্য কিছুদিন আগেই জানা গিয়েছে, ১০০০ কোটি টাকার মহাভারত ছবিতে আমির কৃষ্ণর ভূমিকায় থাকছেন। তারপর এই ওয়েব সিরিজ-এর খবরে রীতিমত উচ্ছসিত আমিরের ফ্যান ব্রিগেড।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+