Pushpa 2: কেন দেখবেন পুষ্পা ২? সিনেমা হলে যাওয়ার আগে জেনে নিন কারণগুলো

বহু প্রতীক্ষিত বলিউড ছবি 'পুষ্পা ২: দ্য রুল’। ডিসেম্বরের ৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার। অভিনয় দেখা গেছে বিখ্যাত অভিনেতা আল্লু আর্জুন, রশ্মিকা মান্দানাকে। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি।

অ্যাকশন, রোমান্সে ভরপুর এই সিনেমাটি দেখতে সিনেমা প্রেমীরা ছুটে যাচ্ছেন সিনেমাহলে। আপনি কী এখনও সিনেমাটি দেখতে যাননি, যাবেন ভাবছেন? কিন্তু কেন যাবেন পুষ্পা ২ দেখতে, সিনেমা হলে যাওয়ার আগে জেনে নিন আসল কারণগুলি।

pushpa2

  • অভিনয়ে কোন তারকারা

পুষ্পা সিনেমাটিতে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল আল্লু অর্জুন। আর তারপর থেকেই অনুগামীদের তাঁর প্রতি বেশ টান বেড়েছে। এই সিনেমার দ্বিতীয় পর্ব আসতে চলেছে জানার পর থেকে অনুগামীদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। তার ওপর আবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সুপারস্টার আল্লু অর্জুনকেই। এই সিনেমায় আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাজিল, রাও রমেশ, সৌরভ।

  • কোথায় শুটিং করা হয়েছে

প্রায় তিন বছরের বেশি সময় ধরে সিনেমাটি তৈরির কাজ চলেছে। সিনেমাটি কিন্তু অগাস্ট মাসের ১৫ তারিখ মুক্তি পাওয়ার কথা ছিল। পরে সেই তারিখ পিছিয়ে গিয়ে ডিসেম্বর মাসের ৫ তারিখ হয়েছে। সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই কিন্তু অনুগামীরা অপেক্ষা করেছিলেন সিনেমাটির দেখার জন্য। ভরপুর অ্যাকশনের এই ছবি আদৌ কি মিস করা যায়? এই সিনেমার অনেক দৃশ্যের শুটিং কিন্তু করা হয়েছে জাপানে। তিন ঘণ্টা কুড়ি মিনিটের এই ছবি আপনার মন মাথা, মেজাজ শান্ত রাখবে। ভরপুর বিনোদন পাবেন এই সিনেমা থেকে।

  • কী রয়েছে গল্পে

লাল চন্দনের ব্যবসায় বিশাল বড় স্মাগলার হলেন পুষ্পা। তিনি যত ব্যবসায় সফলতা পাচ্ছেন ততই তার শত্রু সংখ্যা বাড়তে শুরু করছে। এই ছবিতে পুষ্পার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা। সিনেমায় দেখা যায় যে, স্ত্রীর সব কথা মেনে চলেন পুষ্পা। পুষ্পাকে ৫০০০ কোটি টাকার লাল চন্দন বিদেশে পাচার করতে হবে। একাজে আদৌ কি সফল হবেন তিনি? জানতে হলে সিনেমাটি দেখতে হবে আপনাকেও।

  • মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিং

সিনেমার রিলিজ হওয়ার আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং করে ফেলেছেন অনেক সিনেমাপ্রেমীই। যা কিন্তু ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সিনেমাটি হিন্দি, তামিল, বাংলা, কন্নড়, মালায়ালাম-সহ বিশ্বব্যাপী ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে। এই সিনেমায় আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানার অভিনয় নজরকাড়ার মতো। যা দেখে চোখ সরাতে পারছেন না অনুগামীরা।

  • রেকর্ড গড়তে চলেছে এই সিনেমা

বাহুবলী টু, কেজিএফ এর মতন মেগা হিট সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে আল্লু অর্জুনের এই সিনেমা। প্রথম দিনেই ৬৬ কোটি থেকে ৬৮ কোটির মতন ব্যবসা করেছে এই সিনেমাটি। তবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে সিনেমাটিক বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। তাই আপনি যদি এখনও ছবিটি দেখতে না যান তাহলে আজই টিকিট বুক করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+