বরুণ ধাওয়ানের মুখে মাস্ক কেন, তোলপাড় সোশ্যাল মিডিয়া

বরুণ ধাওয়ানের মুখে মাস্ক কেন, তোলপাড় সোশ্যাল মিডিয়া

লকডাউন শুরু হওয়ার আগেই গোয়ায় বরুণ ধাওয়ান ও সারা আলি খান শুটিং শেষ করেছেন কুলি নম্বর ওয়ান–এর। শুটিংয়ের ফাঁকেই তাঁরা দু’‌জনেই তাঁদের ভক্তদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু ছবি–ভিডিও শেয়ার করেছিলেন। ২০১৯ থেকেই বেশ কয়েকটি প্রতিক্ষীত ছবি দর্শকদের মনে ঝড় তুলেছিল। যার মধ্যে অন্যতম ছবি হল কুলি নম্বর ওয়ান। এই প্রথম সারার সঙ্গে জুটি বাঁধছেন বরুণ। প্রকাশ্যে এসেছিল এই ছবির পোস্টার ও প্রথম লুক। স্ট্রিট ডান্সার থ্রিডি–র কাজ শেষ করেই এই ছবির কাজে হাত দিয়েছিলেন বরুণ ও সারা।

বরুণ ধাওয়ানের মুখে মাস্ক কেন, তোলপাড় সোশ্যাল মিডিয়া


ছবি মুক্তির কথা ছিল এ বছর। কিন্তু মারণ ভাইরাসের কোপে পড়ে বন্ধ ছবির কাজ। লকডাউনের চতুর্থ দফার শেষে মিলল শুটিংয়ের অনুমতি। একে একে শুটিং শুরুর পথে বি টাউন। ঠিক এই সময়ই ফের প্রকাশ্যে এল কুলি নম্বর ওয়ানের নতুন পোস্টার। সেখানে দেখা গেল বরুণ ধাওয়ান মুখে মাস্ক পরে রয়েছেন, যা করোনা ভাইরাস প্রতিরোধের গুরুত্বপবর্ণ অঙ্গ। লকডাউনে সকলের মত বদলে দিয়েছে কুলির জীবনও। তাই এবার তাঁর মুখে মাস্ক। সোশ্যাল মিডিয়ায় এই নতুন পোস্টার শেয়ার করলেন বরুণ ধাওয়ান। তাঁর নয়া লুক এবার ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।

সারা আলি খান এর আগে তাঁর এই ছবির ক্রু ও কলাকুশলীদের নিয়ে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর এই অভিজ্ঞতার জন্য সকলকে ধন্যবাদ জানান। তবে আবার কবে এই ছবির শুটিং শুরু হবে তা জানা যায়নি যদিও মনে করা হচ্ছে শীঘ্রই তা শুরু হবে। প্রসঙ্গত, ১৯৯৫ সালে গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত ডেভিড ধাওয়ান পরিচালিত কুলি নম্বর ওয়ানের রিমেক ২০২০ সালে এই ছবি। নতুন এই ছবির পরিচালকও ডেভিড ধাওয়ান। নতুন এই ছবিতে পরেশ রাওয়াল, রাজপাল যাদব ও জনি লিভারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+