শ্রীদেবীকে নিয়ে কেন কোনও মন্তব্য করলেন না সলমন! নেপথ্যে কী কারণ

ইন্ডাস্ট্রির ভাইজান সলমন খান কিন্তু শ্রীদেবীকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। স্যোশাল মিডিয়াতেও কোনও বিবৃতিও দেননি। যা নিয়ে অনেকেই স্তম্ভিত হয়েছেন।

শ্রীদেবীর প্রয়াণের পর বলিউডের তাবড় সমস্ত অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সকলেই নিজের শোকবার্তা জাহির করেছেন। মাত্র ৫৪ বছর বয়সে বাথটবের জলে ডুবে শ্রীদেবী প্রয়াত হয়েছেন। এমন আকষ্মিক খবরে মূহ্যমান বলিউড। যে শূন্যতা তৈরি হল তা পূরণ হওয়ার নয়, এমনটাই বলছে বলিউড।

শ্রীদেবীকে নিয়ে কেন কোনও মন্তব্য করলেন না সলমন!

ইন্ডাস্ট্রির ভাইজান সলমন খান কিন্তু শ্রীদেবীকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। স্যোশাল মিডিয়াতেও কোনও বিবৃতিও দেননি। যা নিয়ে অনেকেই স্তম্ভিত হয়েছেন।

আসলে শ্রীদেবী সল্লুভাইয়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এমন অভিনেত্রীর প্রয়াণে সলমন শোকে মূহ্যমান। শুধু অভিনয় বাদে আঁকা ও অন্যান্য বিষয়ে সলমন ও শ্রীদেবী নানা আলোচনা করতেন।

এমনকী সলমনই শ্রীদেবীকে আঁকার ব্যাপারে অনুপ্রাণিত করেছিলেন। পরে শ্রীদেবী নিজের আঁকা একটি ছবি সলমনকে উপহারও দেন। এহেন সলমন শ্রীদেবীর প্রয়াণের পর থেকে বেশ মুষড়ে পড়েছেন।

মঙ্গলবার রাতে লোখণ্ডওয়ালায় শ্রীদেবীর বাড়িতে গিয়ে তিনি শ্রদ্ধা জানিয়ে আসেন। তখনও মিডিয়ায় কোনও বিবৃতি দেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+