দীপ-বীরের পার্টিতে হাজির অ্যাশ-হৃতিকরা,কী করলেন সলমন-কঙ্গানা! আসরে আর কী কী হল

উপলক্ষ্য ছিল মুম্বইতে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের দ্বিতীয় রিসেপশন। আর সেই রিসেপশন ঘিরে সন্ধ্যে থেকেই একাধিক বলিউড তারকার সমাবেশ দেখা যায় আসরে।

উপলক্ষ্য ছিল মুম্বইতে বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের দ্বিতীয় রিসেপশন। আর সেই রিসেপশন ঘিরে সন্ধ্যে থেকেই একাধিক বলিউড তারকার সমাবেশ দেখা যায় আসরে। রণবীরের সঙ্গে মনকষাকষি মিটিয়ে যেমন এদিন হাজির হন অনিল কাপুর, তেমনই একাধিক বলিউড ব্যক্তিত্বকে এদিনের পার্টিতে দেখা যায়। পার্টিতে হাজির হয়ে নডর কাড়েন আম্বানিরাও। তবে এরই মধ্যে অনেকের উপস্থিতি আর অনুপস্থিতি থেকে বলিউডের অন্দরমহলের একাধিক সমীকরণ প্রকাশ্যে আসে।

উপস্থিত বচ্চনরা

উপস্থিত বচ্চনরা

অভিষেক না থাকলেও, অমিতাভ, জয়া ও ননদ শ্বেতার সঙ্গে এদিন দীপিকা রণবীরের রিসেপশন পার্টিতে আসেন ঐশ্বর্য রাই। অপেক্ষা ছিল সলমনেরও। তবে জানা যায়, 'ভারত' এর শ্যুটিং এ আটকে পড়ায় সলমন আসতে পারেননি এই পার্টিতে। অন্যদিকে অভিষেককে দেখা না গেলেও তাঁর 'প্রাক্তন' করিশ্মা এদিন হাজির ছিলেন দীপবীরের রিসেপশনে। তবে পার্টিতে রাজকীয় লুক-এ হাজির ছিলেন অভিনেত্রী রেখা, যাঁর সঙ্গে একসময়ে অমিতাভের প্রেমের গুঞ্জন বলিউডের অলি-গলিতে শোনা যেত!

হাজির সচিন!

হাজির সচিন!

এদিনের অনুষ্ঠানে সপরিবারে হাজির হন সচিন তেন্ডুলকর। সচিন কন্যা সারা হাজির না থাকলেও , সচিনের ছেলে অর্জুনকে এদিন দেখা গেল।

 হৃতিক রোশনের উপস্থিতি, নেই কঙ্গনা!

হৃতিক রোশনের উপস্থিতি, নেই কঙ্গনা!

দীপবীরের বিয়ের রিসেপশনে ফ্যাশনের দাপটে নজর কাড়লেন হৃতিক।কিন্তু পার্টিতে আমন্ত্রণই পাননি বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। শোনা যায়, কঙ্গনার সঙ্গে নাকি দীপিকার সম্পর্ক খুবই খারাপ। ২০১৪ সালে দীপিকা 'হ্যাপি নিউ ইয়ার' ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে তা উৎসর্গ করেন কঙ্গনাকে। যা কঙ্গনার কাছে অপমানজনক মনে হয়েছিল।কঙ্গনা মনে করেন এভাবে তাঁকে নিয়ে দীপিকা মশকরা করেছিলেন।

সইফিনা!

সইফিনা!

পার্টিতে সইফ আলি খান ও করিনাকেও দেখা যায়। এসেছিলেন সইফের মেয়ে সারা আলি খানও, তবে সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতাকে এদিন দেখা যায়নি।

মুন্নাভাই-সার্কিট!

মুন্নাভাই-সার্কিট!

দীপবীরের বিয়ের আসর কার্যত মাত করে দেন সঞ্জয় দত্ত ও আরশদ ওয়ার্সি। একসঙ্গে দুই তারকা পৌঁছতেই ফ্ল্যাশবাল্বের ঝলকানি শুরু হয়। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পোজ দেন মুন্না-সার্কিট।

আসরে কিং খান!

আসরে কিং খান!

এদিন ফের একবার লাইমলাইট শুষে নেন বলিউড বাদশা শাহরুখ খান। সন্ধ্যে গড়াতেই শুরু হয় পার্টিতে মিউজিক্যাল নাইট, যেখানে 'ছাঁইয়া ছাঁইয়া'-র তালে মাতেল শাহরুখ খান।

রূপসী ক্যাটরিনা!

রূপসী ক্যাটরিনা!

দীপিকার বিয়েতে সোনালী শাড়িতে নজর কাড়েন ক্যাটরিনা। এদিন তাঁর উপস্থিতি ছিল রাজকীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+