কেন তাইমুর-এর নাম পাল্টাতে চাইছেন সঈফ?
এবার খোদ সঈফ আলি খানই ছেলে তাইমুরের নাম পাল্টাতে চাইছেন। কিন্তু কেন? লোকের সমালোচনার ভয়ে, নাকি অন্যকিছু? যদিও সঈফের প্রস্তাবে একেবারেই রাজি নন করিনা।
করিনা কাপুর ও সঈফ আলি খানের ছেলের নাম কেন তাইমুর রাখা হল তা নিয়ে তো প্রায় একপ্রকার লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল। সোস্যাল মিডিয়ায় জনসাধারণের আলোচনার একটাই বিষয়বস্তু তাইমুর। আর তারই জেরে মাত্র ১ দিন বয়সেই প্রায় সেলিব্রিটি হয়ে উঠেছিলেন ছোটে নবাবের ছেলে।[তাইমুর ওয়েডস মিশা : করিনার ছেলের সঙ্গে শাহিদের মেয়ের প্রেমের খবর ভাইরাল সোস্যাল মিডিয়ায়]
কিন্তু এবার খোদ সঈফ আলি খানই ছেলে তাইমুরের নাম পাল্টাতে চাইছেন। কিন্তু কেন? লোকের সমালোচনার ভয়ে, নাকি অন্যকিছু? যদিও সঈফের প্রস্তাবে একেবারেই রাজি নন করিনা।[বড় হয়ে ছেলে তৈমুর কোন পেশায় যাবে তা ঠিক করে ফেলেছেন মা করিনা]

তবে তাইমুরের নাম বদল প্রসঙ্গে সইফের সাফাই, তাইমুরের নাম বদলের বিষয়ে কয়েক মুহূর্ত ভাবলাম। করিনা যদিও চাইছে না। তবে লোকের কথা ভেবে আমি এটা করতে চাইছি তা নয়, আসলে আমি চাই না ও জনসাধারণের অপ্রিয় হোক। [(ছবি) নবাব পরিবারের খানদানি ছবির কয়েকঝলক]
আর সেই কারণেই তাইমুরের বয়স এক বা দুই হলেই হয়তো তার নাম বদলে দেবেন বাবা সঈফ। সঈফের কথায়, "এখনও বুঝতে পারছি না কী করব। তবে নাম বদলের জন্য আমরা একটা খসড়া চিঠি তৈরি করেছিলাম। কিন্তু সেটা পড়ে আমার নিজেরই খুব খারাপ লাগল। মনে হচ্ছে যেন তাইমুর নাম রাখার জন্য আমি দুঃখিত, বা আমি কাউকে আঘাত করতে চাই না, বা ধরুণ আমি একজন বোকা ব্যক্তি, আমি আমার ছেলের নাম না জেনেবুঝেই রেখেছিলাম, যা সম্পূর্ণ ভুল। আর তাই এখন কোনও অযথা কারণের জন্য এই সিদ্ধান্ত নেব না। তবে পরে স্কুলে ভর্তির ক্ষেত্রে বা অন্য কোনও নাম সংক্রান্ত সমস্যা হয়, তখন নাম বদল করতে পারি।"












Click it and Unblock the Notifications