‘হেরা ফেরি ৩’–তে অক্ষয় কুমারের বদলে কেন নেওয়া হচ্ছে কার্তিক আরিয়ানকে? জানুন আসল কারণ
বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা যে অক্ষয় কুমার তা অনেক আগেই এক আন্তর্জাতিক ম্যাগাজিন মারফৎ সামনে এসেছিল। এবার শোনা যাচ্ছে হেরা ফেরি ৩-এর জন্য অক্ষয় কুমার ৯০ কোটি টাকা দাবী করেছিলেন। শুক্রবার এক রিপোর্টে শোনা গিয়েছে, হেরা ফেরি-এর সিক্যুয়েন্স থেকে অক্ষয় কুমার সরে গিয়েছেন এবং কার্তিক আরিয়ানকে তার বদলে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে যে হেরা ফেরি ৩-এর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা অক্ষয় কুমারের সঙ্গে দেখা করলেও তা খুব একটা ফলদায়ক হয়নি।

অক্ষয়ের বদলে কার্তিক
এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমের দাবী যে অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজিতে ফেরার জন্য ৯০ কোটি দাবী করেছিলেন এবং কার্তিক আরিয়ান ৩০ কোটিতেই এই সিনেমা করতে রাজী হয়েছেন। ভুল ভুলাইয়া ২, যেখানে অক্ষয় কুমারের পরিবর্তে কার্তিক আরিয়ানকে নেওয়া হয়েছিল এবং যা দারুণভাবে বক্স অফিসে হিট হয়, প্রযোজক হেরা ফেরি ৩ নিয়ে অক্ষয় ও কার্তিক উভয় অভিনেতার সঙ্গেই কথা বলেছেন। তবে সবকিছু দেখেশুনে মনে হচ্ছে ফিরোজ কার্তিকের সঙ্গেই এই সিনেমার চুক্তি করেছেন।

৯০ কোটি পারিশ্রমিক চান অক্ষয়
জানা গিয়েছে, প্রযোজকের সঙ্গে আলোচনায় অক্ষয় কুমার তাঁর পারিশ্রমিক হিসাবে ৯০ কোটি, এছাড়া হেরা ফেরি ৩-এর লাভের কিছু অংশ দিতে বলেছিলেন। যেখানে কার্তিক আরিয়ান একেবারে ৩০ কোটিতে এই চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন। ফিরোজ দু'টি সম্ভাব্য কাস্টিং কল নিয়ে স্যাটেলাইট ও ডিজিটাল প্লেয়ারের কাছে গিয়েছিলেন এবং এরপরই তিনি উপলব্ধি করেন যে কার্চিক আরিয়ানের সঙ্গে কাজ করলে তা অক্ষয় কুমারের চেয়ে বেশি লাভজনক অর্থ ফেরত দিচ্ছে। উভয় অভিনেতার মধ্যে পারিশ্রমিক অর্থের পার্থক্য প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, কার্তিক ও অক্ষয়ের সঙ্গে স্যাটেলাইট ও ডিজিটাট প্লেয়ারের মধ্যে পার্থক্য ১৫ কোটির। ফিরোজ এই সিনেমার জন্য কার্তিককে সই করিয়ে তিনি প্রায় ৪৫ কোটি টাকা বাঁচাতে পারবেন।

অক্ষয় কুমারকে রাজি করানোর চেষ্টা
প্রযোজনা সূত্রের এও খবর যে প্রযোজক অক্ষয়কে পুনরায় রাজি করার চেষ্টা করেছিলেন এবং সিনেমার লাভ থেকে তাঁকে অর্থ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও অনুরোধ করেন অক্ষয়কে কিন্তু অভিনেতা রাজি হননি। কারণ অক্ষয় মনে করেছিলেন যে সিনেমায় তাঁর উপস্থিতিতে এই ফ্র্যাঞ্চাইজিকে আরও বেশি অর্থলাভ করাবে। তবে একাধিক আলোচনার পরও প্রযোজকরা অক্ষয় কুমারের কাছ থেকে মনের মতো উত্তর পাননি এবং তারপরই তাঁরা কার্তিককে নেওয়ার কথা চিন্তা করেন।

হেরা ফেরি সিনেমা
২০০০ সালে মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরি। যেখানে রাজুর চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার। এছাড়াও ছিলেন পরেশ রাওয়াল ও সুনীল শেট্টি। এই ছবির পর থেকে এই তিন অভিনেতার জুটি দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করে। ২০০৬ সালেও হেরা ফেরি ২ মুক্তি পায়। সেখানেও এই তিনজনকেই দেখা গিয়েছিল। ছবির তৃতীয় ভাগ এভার আসতে চললেও সেখানে দেখা মিলবে না অক্ষয় কুমারের।

কার্তিক আরিয়ান ফিট রাজুর চরিত্রে
প্রযোজক ফিরোজের কাছে কোনও উপায় ছিল না কার্তিক আরিয়ানকে নেওয়া ছাড়া। তবে প্রযোজক সূত্রের খবর ফিরোজের মনে হযেছে অক্ষয় কুমারের আইকনিক রাজুর চরিত্রে কার্তিক একেবারে ফিট। কার্তিককে রাজু হিসাবে ভাবনা চিন্তা করে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। যদিও কার্তিক বা ফিরোজ কেউই এই বিষয় নিয়ে মুখ খোলেননি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications