অমিতাভের সঙ্গে শ্যুটিং-এ কেন অজ্ঞান হয়ে যান করণ জোহর! কী ঘটে গিয়েছিল 'কভি খুশি কভি গম'এ

২০০১ সালের অন্যতম ব্লকবাস্টার ফিল্ম করণ জোহরের 'কভি খুশি কভি গম'। বলিউডের এই ঐতিহাসিক ছবিতে এক ছাদের তলায় ছিলেন দেশের তাবড় তারকারা

২০০১ সালের অন্যতম ব্লকবাস্টার ফিল্ম করণ জোহরের 'কভি খুশি কভি গম'। বলিউডের এই ঐতিহাসিক ছবিতে এক ছাদের তলায় ছিলেন দেশের তাবড় তারকারা। একদিকে অমিতাভ বচ্চন , জয়া বচ্চন, অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে কাজল। আর আরেক দিকে হৃতিক রোশনের সঙ্গে ছিলেন করিনা কাপুর। এমন কারকাখচিত স্টারকাস্ট নিয়ে বক্স অফিসের মাঠে নেমেছিলেন করণ জোহর।

অমিতাভের সঙ্গে শ্যুটিং-এ কেন অজ্ঞান হয়ে যান করণ জোহর! কী ঘটে গিয়েছিল

সেই মাল্টি স্টারকাস্টের ফিল্মের শ্যুটিং এর সময় একবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরিচালক করণ নিজেই! এই অজানা তথ্য ফাঁস করেছেন পরিচালক করণই। ৪৭ বছরের এই তারকা পরিচালক এক টুইটে 'কভি খুশি কভি গম' ছবির শ্যুটিং এর স্মৃতি উত্থাপন করে লেখেন তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ছবির শ্যুটিং এর সময় কতটা নার্ভাস ছিলেন , সেই কাহিনি! করণ জানান, তিনি নার্ভাস ছিলেন বলেই ফিল্মে অমিতাভের সঙ্গে শ্যুটিং এর সময় অজ্ঞান হয়ে যান করণ।

প্রথম ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' এর হাত ধরে কেরিয়ার শুরু করেন করণ জোহর। এরপরেই ব্লকবাস্টার 'কভি খুশি কভি গম' আসে করণের হাত ধরে। প্রসঙ্গত ২০১৯ এ আরও এক মাল্টি স্টার কাস্টের ফিল্ম এ হাত দিয়েছেন করণ জোহর। এক ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে করণ পরিচালনা করতে চলেছেন 'তখত'। যে ছবিতে অভিনয় করবেন আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, ভূমি পেনধরকর , অনিল কাপুর, জাহ্নবী কাপুররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+