Gadar 2 বানাতে ২২ বছর কেন লাগল? গল্প 'ফাঁস' করে দিলেন সিনেমার নির্মাতারাই
Gadar 2: এই বছরের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম গাদার ২ (Gadar 2 )! যা আগামী ১১ অগাস্ট গোটা দেশে রিলিজ করবে। দীর্ঘ প্রায় ২২ বছর পর ফের বড় পর্দায় গদার। যেখানে Sunny Deol এবং Amisha Patel-কে দেখা যাবে।
আর এই ছবি ঘিরেই ক্রমশ চড়ছে পারদ। একটা সময় Gadar: Ek Prem Katha বলিউডে ঝড় তুলেছিল। এবারও সেই ঝড় সিনেমাহলে দেখা যাবে বলে আশা ছবির নির্মাতাদের। কিন্তু Gadar: Ek Prem Katha -এর দ্বিতীয় পার্ট আসতে এত সময় কেন লাগল?

Gadar 2: তথ্য ফাঁস!
এক সাক্ষাৎকারে আর সেই তথ্য ফাঁস করেছেন সিনেমার ডায়রেক্টর অনিল শর্মা। ২০০১ সালে Gadar: Ek Prem Katha - দেশের সিনেমাহল গুলিতে রিলিজ করেছিল। আর সেই সময় এই সিনেমা বক্স অফিসকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তবে খুব শীঘ্রই তারা সিং এবং সকিনার প্রেমের গল্প আবারও পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।
ইতিমধ্যে গল্প নিয়ে নানা জল্পনা চলছে সিনেপ্রেমীদের মধ্যে। তবে ওই সাক্ষাৎকারে অনিল শর্মা জানিয়েছেন, তাঁর কাছে Gadar 2 এর জন্যে বেশ কিছু গল্প এসেছিল। কিন্তু সেগুলি মন কারতে পারিনি। তারা সিং এবং সকিনার একটা বাস্তব ছবি দর্শকদের সামনে নিয়ে আসাটাই বেশি দরকার ছিল। প্রায় ৫০ টি গল্প তিনি শুনেছেন বলে জানিয়েছেন সিনেমার ডিরেক্টর। আর তা করতে প্রায় ২২ টা বছর কেটে গিয়েছে।

Gadar 2: শক্তিমান তাঁর বাড়িতে আসেন
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনিল শর্মা জানিয়েছেন, একদিন তাঁর সহ-লেখক শক্তিমান তাঁর বাড়িতে আসেন। সে জানায় তাঁর কাছে নাকি Gadar 2 এর জন্যে দারুন একটা গল্প আছে। দীর্ঘদিন শক্তিমানের সঙ্গে কাজ করেছেন অনিল। ফলে এমন আবেদনে শুনেই তিনি বুঝে গিয়েছিলেন যে স্ক্রিপ্ট তৈরি হয়ে গিয়েছে।
Gadar 2: একেবারে হৃদয় ছুঁয়ে যায়
আর তা দারুন হতে চলেছে বলেও বুঝে যান অনিল। এরপর পুরো গল্পটা সানি এবং জি স্টুডিওতে জানান অনিল। আর তা দুজনেরই একেবারে হৃদয় ছুঁয়ে যায় বলে জানাচ্ছেন অনিল। এমনকি সানি এবং আমিশাকেই যে লিড রোলে আসতে হবে তাও সেদিন চূড়ান্ত হয়ে যায়। তবে গল্পের বিষয়ে ওই সাক্ষাৎকারে কিছুই বলতে চাননি ডায়রেক্টর। শুধু জানিয়েছেন, গল্পতে একাধিক মোড় আছে। যা দর্শকদের সিনেমাঘরে টানবে বলেই জানাচ্ছেন অনিল শর্মা।












Click it and Unblock the Notifications