দিশা- টাইগারের সম্পর্ককের বিচ্ছেদ, কেন নিলেন এমন কঠিন সিদ্ধান্ত?
দিশা- টাইগারের সম্পর্ককের বিচ্ছেদ, কেন নিলেন এমন কঠিন সিদ্ধান্ত?
টাইগার শ্রফ ও দিশা পাটানির সম্পর্কের খবর এখন লাইম লাইটে রয়েছে। দুজনই কিন্তু একসঙ্গে অনেক সময় কাটাতেন, তাঁদের কিন্তু একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে। এমনকি একে অপরের সঙ্গে তাদের প্রতিটি বিশেষ দিন উদযাপন করেছেন। যদিও দুজনেই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ককে স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি তাদের দুজনেরই ব্রেক আপ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই বছরের মার্চ মাসে তাদের বিয়ের খবরও সামনে এসেছিল। শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন দুজনেই। কিন্তু এখন বিচ্ছেদের খবর সবাইকে হতাশ করেছে। তাহলে কী সত্যিই ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন তাঁরা!

পরিবার থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন দুজনেই। তাঁরা একসঙ্গে থাকতেন বলেই জানা গিয়েছে। নানান সুন্দর মুহূর্ত একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। অভিনেত্রী দিশা মনে করেছিলেন যে এখন তাদের বিয়ে করা উচিত। দিশা একথা টাইগারকে জানান। তবে টাইগার এখনও এর জন্য প্রস্তুত নয় বলেই জানান। বারবার বলার পরও টাইগার দিশাকে একই কথা জানান। আর এই কারণেই বিচ্ছেদের সম্মুখীন হতে হল তাঁদের!
দিশা বা টাইগার কেউই এই মুহূর্তে এই বিষয়ে মন্তব্য করেননি।টাইগার এবং দিশার একে অপরের প্রতি কোনো শত্রুতা নেই। তবে, এও জানা গিয়েছে, তাদের দুজনের মধ্যে একে অপরের প্রতি কোনও বিদ্বেষ নেই। দিশা নিজেকে ব্রেকআপ থেকে সামলে নিয়েছেন। এখবরে খুবই কষ্ট পেয়েছেন দিশা ও টাইগারের ভক্তরা। এমন অনেক অনুগামীই রয়েছেন যারা এখনও এই ঘটনাটি মানতে পারছেন না। অনেকে বলেছেন এটা না হলেই ভালো হতো!
দিশা বর্তমানে 'এক ভিলেন রিটার্নস’ ছবির প্রচারে ব্যস্ত।এই ছবিতে তাকে জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং তারা সুতারিয়ার সঙ্গে দেখা যাবে।ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ জুলাই। অপরদিকে টাইগার শ্রফকে দেখা যাবে স্ক্রু ধিলা ছবিতে। যা সম্প্রতি তিনি ঘোষণা করেছেন। এছাড়াও তাকে দেখা যাবে গণপত ও হিরোপান্তি ২ ছবিতে।












Click it and Unblock the Notifications