বাপ্পি লাহিড়ি কেন পরতেন এত সোনার গয়না?‌ সরাসরি সম্পর্ক রয়েছে জ্যোতিষের, জানুন কারণ

বাপ্পি লাহিড়ি কেন পরতেন এত সোনার গয়না?‌ সরাসরি সম্পর্ক রয়েছে জ্যোতিষের, জানুন কারণ

সঙ্গীত জগতে আবার নক্ষত্রপতন। প্রয়াত প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ি। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে ৬৯ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। গত বছর তিনি কোভিডে আক্রান্ত হন। যদিও সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। আগামী দিনে বেশ কিছু প্রজেক্ট হাতে থাকলেও শেষ করা হল না কোনওটাই। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুর কিছুদিনের মধ্যেই সঙ্গীত জগতে আবার বিরাট ধাক্কা এল। ডিস্কো মিউজিকের নামের সঙ্গেই বাপ্পি লাহিড়ির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে। এছাড়াও তাঁর শরীর জুড়ে সোনার গয়না এক আলাদা পরিচিতি এনে দিয়েছিল তাঁকে। বাপ্পি লাহিড়ির এই সোনার গয়না সর্বদাই চর্চায় থেকেছে এবং কেন তিনি এত সোনা পরে থাকতেন তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।

বাপ্পি লাহিড়ির জন্য শুভ ছিল এই সোনা

বাপ্পি লাহিড়ির জন্য শুভ ছিল এই সোনা

প্রচুর সোনা পরার কারণ বাপ্পি লাহিড়ি নিজেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সোনা তাঁর জন্য ভাগ্যবান। জ্যোতিষশাস্ত্র অনুসারে, নির্দিষ্ট রাশির জাতকদের জন্য সোনা পরা খুবই শুভ। সোনার গয়না পরলে এই মানুষদের ভাগ্য বদলে যেতে পারে। বাপ্পি লাহিড়ির রাশি ধনু রাশিও এই রাশিচক্রের অন্তর্ভুক্ত।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতকদের জন্য সোনা পরা শুভ। বিশেষ করে সোনার আংটি পরলে তাঁদের সাহস ও বীরত্ব বেড়ে যায়। সৌভাগ্য বৃদ্ধি পায়। সম্পর্ক দৃঢ় হয়। আপনি যদি ঋণের বোঝা বহন করে থাকেন তবে কিছু দিনের মধ্যে আপনি তা থেকে মুক্তি পাবেন এবং আপনার আয় বৃদ্ধি পাবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য সোনা ভাগ্যোদয় করায়। এই মানুষদের সোনার গয়না ও বিশেষ করে সোনার আংটি অবশ্যই পরা উচিত। এর ফলে তাঁদের চাকরি-ব্যবসায় উন্নতি লাভ হবে। অর্থ পাওয়া যায়। এতে বর্ধিত শক্তি এবং উদ্যম সবকিছুতে সাফল্য এনে দেয়।

কন্যা রাশি

কন্যা রাশি

সোনার আংটি ছাড়াও কন্যা রাশির জাতকদের জন্য সোনার চেন বা ব্রেসলেট পরাও খুব শুভ। এতে করে জীবনের সমস্যা এক এক করে শেষ হয় এবং প্রতিটি কাজেই ভালো ফল পাওয়া যায়। জীবনে সম্পদ ও ঐশ্বর্য বৃদ্ধি পায়।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য সোনা পরা খুবই শুভ। এটি তাদের সবকিছুতে সাফল্য এনে দেয়। বৃহস্পতি গ্রহ শুভ ফল দেয়। যার কারণে তাঁরা প্রচুর নাম-খ্যাতি অর্জন করে। অঢেল সম্পদের মালিক হন। জীবনে উচ্চ মর্যাদা ও সুখী জীবন লাভ করুন। জীবনে কোনো কিছুরই অভাব হয় না। আর এই রাশির জাতক ছিলেন বাপ্পি লাহিড়ি।

ছবি সৌজন্য : বাপ্পি লাহিড়ির ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+