সম্পর্কে কি চিড় ধরল! কেন জাহ্নবীর সঙ্গে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে গেলেন না অর্জুন

সম্পর্কে কি চিড় ধরল! কেন জাহ্নবীর সঙ্গে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে গেলেন না অর্জুন

এবছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মানে ভূষিত শ্রীদেবী । ' মম' ছবির জন্য শ্রীদেবীকে এই সম্মান দেওয়া হয়েছে। প্রয়াত এই বলিউড সুপারস্টারের হয়ে তাঁর মেয়ে জাহ্নবী ও খুশি নিতে চলেছেন এই সম্মান। দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জাহ্নবী ও খুশি।

সম্পর্কে কি চিড় ধরল! কেন জাহ্নবীর সঙ্গে জাতীয় পুরস্কার অনুষ্ঠানে গেলেন না অর্জুন

জানা গিয়েছে, জাহ্নবী ও খুশিকে দিব্বি নিয়ে যাওয়ার জন্য অর্জুনকে অনুরোধ করেন বনি কাপুর। তবে অর্জুন সেই অনুরোধ খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, জাহ্নবী আর খুশির সঙ্গে বেশ সখ্যতা রয়েছে অর্জুন ও তাঁর বোন অনশুলার। জাহ্নবীদের মতো অর্জুনরাও কম বয়সেই হারিয়েছিলেন তাঁর মাকে। বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের সন্তান অর্জুনদের সঙ্গে শ্রীদেবী কন্যাদের সম্পর্ক অভিনেত্রীর প্রয়াণের পর থেকেই ঘনিষ্ঠ হয়। কিন্তু হাঠৎা জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে যাওয়ার সময় বোনেদের সঙ্গ দান থেকে কেন পিছিয়ে এলেন অর্জুন তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের দাবি, অর্জুন আর আনশুলা চাইছেন যে নিজেদের মতো করে মায়ের পুরস্কার জেতবার আনন্দ উপভোগ করু জাহ্নবীরা। তাতে কোনও রকমেভাবে প্রবেশ করতে চাইছেন না অর্জুন বা অনশুলা। উল্লেখ্য, অর্জুন আর অনশুলা ছোট থাকতেই মোনা কাপুরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের রাস্তায় হাঁটেন বনি। আর বিয়ে করেন বলিউড তারকা শ্রীদেবীকে। শ্রীদেবীর সঙ্গে অর্জুন -অনশুলাদের সম্পর্ক একেবারেই ভালো ছিল না বলে জানা যায়। কেবলমাত্র শ্রীদেবীর মৃত্যুর পরই অর্জুন নিজের সৎ বোনেদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তোলে। তবে সেই সম্পর্কে এবার আঁচ ধরল কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+