জয়ার জন্মদিনে কেন উপস্থিত ছিলেন না অ্যাশ ও আরাধ্যা! জল্পনা তুঙ্গে

কিছুদিন আগেই বচ্চন পরিবার ধুমধাম সহকারে পালন করেছে অভিনেত্রী তথা অমিতাভ ঘরনী জয়ার জন্মদিন। জয়া বচ্চনের ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক পার্টির।

কিছুদিন আগেই বচ্চন পরিবার ধুমধাম সহকারে পালন করেছে অভিনেত্রী তথা অমিতাভ ঘরনী জয়ার জন্মদিন। জয়া বচ্চনের ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক পার্টির। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের বড়সড় তারকারা। তবে এই পার্টির আয়োজক ছিলেন জয়ার ঘনিষ্ঠ বন্ধু আবু জানি ও সন্দীপ খোসলা।

জয়ার জন্মদিনে কেন উপস্থিত ছিলেন না অ্যাশ ও আরাধ্যা! জল্পনা তুঙ্গে

আর জয়া বচ্চনের জন্মদিনের পার্টি ঘিরে বেশ উচ্ছসিত ছিলেন জয়ার সন্তান অভিষেক ও শ্বেতা। উচ্ছসিত ছিলেন বিগ বি অমিতাভ। জন্মদিনের রাতেই তিনি নিজের ব্লগে জয়া বচ্চন সম্পর্কে একটি আবেগঘন লেখা লেখেন। আর এরকম এক আবহে জয়ার জন্মদিনের পার্টিতে যখন ইন্ডাস্ট্রির বড় তারকারা রয়েছেন, তখন সখানে উপস্থিত ছিলেন না জয়ার পুত্রবধূ ঐশ্বর্য ও তাঁর মেয়ে আরাধ্যা। স্বভাবতই প্রশ্ন ওঠে কেন অ্যাশ সেখানে উপস্থিত ছিলেন না? শুধু তাই নয়, কেনই বা দেখা গেলনা ছোট্ট আরাধ্যাকে?

সূত্রের দাবি, ঐশ্বর্য কোনও এক বিশেষ কারণে সেই সময়ে শহরের বাইরে ছিলেন। অন্য একটি সূত্রের দাবি, পুনেতে একটি সভায় ঐশ্বর্যকে বিশেষ এক সম্মান দেওয়া হয়। সেই সম্মান গ্রহণ করতে পুনেতে সেদিন ছিলেন অ্য়াশ। তবে, সেই রাতে অ্যাশ কেন শাসুড়ি জয়ার জন্মদিনে ছিলেন না বা কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি , তা নিয়ে রয়েছে অনেক দ্বন্দ্ব। এদিকে, জয়ার জন্মদিনে করণ জোহার থেকে সেনম কাপুর, শাহরুখ কন্যা সুহানা, সারা আলিখান ও অমৃতা সমেত অনেকেই উপস্থিত ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+