Akshay Kumar: গাড়ি ছেড়ে মেট্রোয় ঘুরছেন খিলাড়ি, কী হল অক্ষয় কুমারের, ভাইরাল ভিডিও
বাড়িতে ভর্তি বড় বড় দামি দামি গাড়ি। সেগুলি না ঘুরে মেট্রোয় ঘুরছেন খিলাড়ি। মুম্বইয়ের মেট্রোতে দেখা গেল অক্ষয় কুমারকে ঘুরতে। কয়েক মাস আগে হৃত্বিক রোশনকে মেট্রোয় ঘুরতে দেখা গিয়েছিল। এবার অক্ষয় কুমারকে দেখা গিয়েছে ঘুরতে।
হঠাৎ করে কী এমন ঘটল থেকে দামি দামি গাড়ি ফেলে দিয়ে সকলের সঙ্গে মেট্রোয় সফর করছেন অভিনেতা। ইতিমধ্যেই মুম্বই মেট্রোয় অক্ষয়কুমারের যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত বুধবার স্কাইফোর্স প্রযোজক দীনেশ বিজয়ের সঙ্গে মেট্রোয় দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। দুজনেই বেশ নিবিড় হয়ে কথা বলছিলেন।

একেবারে কালো পোশাক পরেছিলেন অভিনেতা। যতক্ষণ তাঁরা মেট্রোয় ছিলেন ততক্ষণ তাঁরা নিবিড় হয়ে কথা বলছিলেন। তাঁদের কেউ বিরক্তও করেননি। অনেকে হয়তো চিনতে পারেননি। কারণ মুখে মাস্ক পরেছিলেন অভিনেতা। মাথায় ছিল টুপি। তবে যিনি চিনেছেন তিনি সঙ্গে সঙ্গে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে গিয়েছেন।
গত বছর ফেব্রুয়ারিতেও অক্ষয়কুমারকে মেট্রোয় দেখা গিয়েছিল। তবে সেটা তাঁকে দেখা গিয়েছিল ছবির প্রমোশনের জন্য। সেলফি ছবির প্রচারে ইমরান হাসমির সঙ্গে মেট্রোয় চড়েছিলেন তিনি। সহযাত্রীদের সঙ্গে সেসময় কথাও বলেছিলে অক্ষয় কুমার। সঙ্গে তাঁদের দেহরক্ষী এবং ছবির পরিচালকও ছিল। পুরোটাই ছবির প্রচারের জন্য করেছিলেন তাঁরা।
#AkshayKumar sir is so down to earth by choosing to travel through metro and not being stuck in Mumbai traffic. pic.twitter.com/An5ngBuLof
— Yodha Akkians (@YodhaAkkians) January 11, 2024
ফের অক্ষয় কুমারকে মেট্রোয় ঘুরতে দেখে নেটিজেনরা প্রশংসা শুরু করে দিয়েছেন। এতো বড় তারকা হয়েও পাবলিক ট্রান্সপোর্টে সফর করছেন অভিনেতা। বড় গাড়ি নিয়ে মুম্বইয়ের ট্রাফিকে আটকে না থেকে মেট্রোয় সফর করাই শ্রেয় মনে করছেন অভিনেতা। কয়েক মাস আগে হেমা মালিনীকেও মেট্রোয় সফর করতে দেখা গিয়েছিল। সেসময় সহযাত্রীদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি।
সামনেই একাধিক ছবি রয়েছে অক্ষয় কুমারের তার মধ্যে স্কাইফোর্স যেমন রয়েছে তেমনই রয়েছে বড়ে মিঞা ছোটে মিঞা ছবিটি। তাতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে টাইগার স্রফকেও। এছাড়া ওয়েলকাম টু দ্যা জঙ্গল ছবিতেও অভিনয় করবেন তিনি। তাতে সঞ্জয় দত্ত, অরশদ ওয়ারশি, জনি লিভার, পরেশ রাওয়ালের মতো অভিনেতারাও রয়েছেন।












Click it and Unblock the Notifications