কোন ঘটনার পর মেহরের থেকে দূরে চলে যান অর্জুন! তারকা দম্পতির বিচ্ছেদ ঘিরে কিছু চাঞ্চল্যকর তথ্য

কোন ঘটনার পর মেহরের থেকে দূরে চলে যান অর্জুন! তারকা দম্পতির বিচ্ছেদ ঘিরে কিছু চাঞ্চল্যকর তথ্য

বলিউডে একদিকে যেমন রণবীর কাপুরের প্রেমের গুঞ্জন , তেমন অন্যদিকে অর্জুন রামপালের বিবাহ বিচ্ছেদের খবরে বেশ শোরগোল পড়েছে বলিউডে। মেহর -অর্জুনের ২০ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার নেপথ্যে কী কী কারণ থাকত পারে তা নিয়ে ব্যাপক আলোচনা ইন্ডাস্ট্রির আনাচে কানাচে। কী কারণে অই বিবাহ বিচ্ছেদ ঘটল , তা নিয়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

কী ঘটেছিল আগে ?

কী ঘটেছিল আগে ?

জানা গিয়েছে, ৬ মাস আগেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন ও মেহর। কিন্তু পরবর্তীকালে সন্তানদের কথা ভেবে সেই সিদ্ধান্তের দিকে এগোতে পারেননি তাঁরা। এরপর ৪ মাস আগে বাড়ি ছেড়ে বেড়িয়ে যান অর্জুন রামপাল। গিয়ে ওঠেন একটি ভাড়া বাড়িতে।

 কেন এত দেরি তে ঘোষণা?

কেন এত দেরি তে ঘোষণা?

অর্জুন রামপাল বেড়িয়ে যাওয়ার পর থেকেই বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছিলেন তিনি। তবে মেয়ে মায়রা ও মাহিকা যাতে বিষয়টির সঙ্গে ধাতস্ত হতে পারে, সে কথা ভেবেই এতদিন বাদে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন অভিনেতা।

 শাহরুখের সঙ্গে ঝামেলা!

শাহরুখের সঙ্গে ঝামেলা!

ঘটনার সূত্রপাত ২০১১ সালের 'রা ওয়ান' ছবির সময়ে। সেই সময়ে স্বামী অর্জুন রামপালের পারিশ্রমিক নিয়ে প্রযোজক শাহরুখের সঙ্গে কথা বলতে যান মেহর। যে ঘটনার ফলে শাহরুখ এ মেহরের মধ্যে কথাকাটাকাটি হয় বলে খবর। এরপর থেকে মেহরের ফোন যেমন শাহরুখ নেন না, তেমনই অর্জুন রামপালকে তিনি তাঁর কোনও ছবিতে নেবেন না বলও স্থির করেন। এমনই দাবি বলিউডের একটি সূত্রের।

অর্জুন- সুজান সম্পর্কের গুঞ্জন!

অর্জুন- সুজান সম্পর্কের গুঞ্জন!

শাহরুখের সঙ্গে অর্জুনের সম্পর্ক তলানিতে ঠেকার পর কার্যত মেহরের সঙ্গে অর্জুনের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। এদিকে, ওই ঘটনার পর ইন্ডাস্ট্রিতে অর্জুনের বাকি বন্ধুরাও অর্জুনের কাঁধ থেতে হাত সরিয়ে নেন। সেই সময়ে অর্জুন ভালো বন্ধু হিসাবে পাশে পান সুজান খানকে

মেহর-সুজান সম্পর্কে চিড়

মেহর-সুজান সম্পর্কে চিড়

একটা সময়ে অর্জুনের স্ত্রী মেহরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল হৃতিক পত্নী সুজান খানের। কিন্তু অর্জুনের সঙ্গে সুজানের ঘনিষ্ঠতার খবর আসতেই সেই সম্পর্কে চিড় ধরে। একটি পার্টিতে দুজনের সাক্ষাৎ হলেও সেখানে সুজান ও মেহর একে অপরকে এড়িয়ে যান।

বিয়ে বাঁচানোর চেষ্টা!

বিয়ে বাঁচানোর চেষ্টা!

সুজান-অর্জুনের অধ্যায়ের পরই , সংবাদমাধ্যমেক অর্জুন জানান, হৃতিক-সুজানের বিবাহ বিচ্ছেদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। এদিকে, তখন বিয়ে বাঁচাতে ব্যস্ত মেহর। তবে ততদিনে তিনি দাদরের পার্সি কলোনিতে নিজের মায়ের বাড়িতে চলে আসেন। যদিও সেই সময়েও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় এই দম্পতিকে।

সুজান-অর্জুন সম্পর্ক

সুজান-অর্জুন সম্পর্ক

অনেকেই বলছেন সেই সময়ের পর থেকে গোপনে দেখা করেন অর্জুন ও সুজান। এমন খবর পেয়েও ছিলেন মেহর। শেষমেশ বিয়ে বাঁচাতে ব্যাপক চেষ্টা করেন মেহর। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+