বিয়ের টুইটটি একেবারে খাঁটি সোনা ! বিরুষ্কার রূপকথার বিয়ে জিতে নিল নতুন তাজ

২০১৭ সালের অন্যতম বড় ধামাকা এসেছিল বিরুষ্কার তরফে। ভারতীয় ক্রিকেটদলের অধিনায়কের সঙ্গে বলিউড সুন্দরীর বিয়ে চলতি বছরের অন্যতম বড় ঘটনা।

২০১৭ সালের অন্যতম বড় ধামাকা এসেছিল বিরুষ্কার তরফে। ভারতীয় ক্রিকেটদলের অধিনায়কের সঙ্গে বলিউড সুন্দরীর বিয়ে চলতি বছরের অন্যতম বড় ঘটনা। আর এই বহু প্রতিক্ষিত বিয়ের এনগেজমেন্ট থেকে রিসেপশন কেড়ে নিয়েছে লাইমলাইট। যেভাবে গোপনে ইতালিতে মিডিয়ার নজর পেরিয়েও অনুষ্কাকে বিয়ে করে টুইট করেন বিরাট , তা নিঃসন্দেহে তারিফযোগ্য। আর এই টুইটটিই জিতে নিয়েছে 'গোল্ডেন টুইট'-এর তকমা।

বিয়ের টুইটটি একেবারে খাঁটি সোনা ! বিরুষ্কার রূপকথার বিয়ে জিতে নিল নতুন তাজ

টুইটার ইন্ডিয়া জানিয়েছে ২০১৭ সালের সবচেয়ে বেশি রিটুইটেড হওয়া টুইটের মধ্য়ে অন্যতম হল বিরাটক অনুষ্কার বিয়ের টুইট। তাই এই টুইটের মাথায় উঠল বছরের গোল্ডেন টুইটের মুকুট। ১১ ডিসেম্বরের এক টুইটে অনুষ্কাকে বিয়ে করার কথা জানান বিরাট। যে টুইট এখনও পর্যন্ত ৯১,০২১ টি রিটুইট হয়েছে। অন্যদিকে, বিয়ে নিয়ে অনুষ্কার টুইট ৫৮,৯৪১ বার রিটুইট হয়েছে। বিরাটের পোস্ট পেয়েছে ৫৪৩২৩০ টি লাইক , আর বিরাট ঘরনী অনুষ্কার টুইট পেয়েছে ৩ লাখেরও বেশি লাইক।

আর মুম্বইয়ে বিরাট ও অনুষ্কার রিসেপশনের আগে এই তথ্য সামনে আসায় , আরও একবার বছর শেষের খবরের শিরেনামে থাকতে চলেছেন বিরুষ্কা। সব মিলিয়ে ২০১৭ দেখল গ্র্য়ান্ড ওয়েডিং-ও জিতে নিতে পারে নয়া তাজ। আর তা করে দেখালেন বিরুষ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+