সত্যজিতের ছবিতে কেন অভিনয় করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে

সত্যজিতের 'শতরঞ্জ কে খিলাড়ি' ছবিতে শুধুমাত্র পাওয়া গিয়েছিল অমিতাভ বচ্চনের অসামান্য় কণ্ঠস্বর। ব্যাস, ওই পর্যন্তই। কিন্তু ভারতীয় চলচ্চিত্রের দুই কালজয়ী নক্ষত্রকে কখনওই একসঙ্গে দেখা পাওয়া যায়নি কোনও

সত্যজিতের 'শতরঞ্জ কে খিলাড়ি' ছবিতে শুধুমাত্র পাওয়া গিয়েছিল অমিতাভ বচ্চনের অসামান্য় কণ্ঠস্বর। ব্যাস, ওই পর্যন্তই। কিন্তু ভারতীয় চলচ্চিত্রের দুই কালজয়ী নক্ষত্রকে কখনওই একসঙ্গে দেখা পাওয়া যায়নি কোনও ছবিতে। কলকাতার চলচ্চিত্র পরিচালকদের মধ্যে ঋতুপর্ণ ঘোষের 'লাস্ট লিয়ার'-এ অনবদ্য এক অবতারে পাওয়া গিয়েছিল অমিতাভকে। কিন্তু কেন সত্যজিতের ছবিতে কখনও পাওয়া যায়নি অমিতাভের 'অভিনয়'? জেনে নেওয়া যাক কয়েকটি তথ্য

অমিতাভ ও সত্যজিৎ

অমিতাভ ও সত্যজিৎ

শোনা যায়, সেই সময়ে অমিতাভ বচ্চনের অভিনয়ের পারিশ্রমিকের জন্যই , অমিতাভচ নিজের ছবির জন্য ভেবেও পিছিয়ে এসেছিলেন সত্যজিৎ। বলিউডের শাহেনশাহ অমিতাভের জনপ্রিয়তা তখন মধ্য গগণে। ফেল পারিশ্রমিকের দিক থেকে তিনি অনেককেই তখন পেছনে ফেলে দিয়েছেন. আর সেজন্য়ই 'অভিনেতা'
অমিতাভকে ছবিতে নিতেসাহস পাননি সত্যজিৎ।

জয়া বচ্চন কী বলেছিলেন

জয়া বচ্চন কী বলেছিলেন

একবার বিজয়া রায়কে জয়া বচ্চন বলেছিলেন , যদি 'মাণিকদা' চান তাহলে তাঁর ছবিতে অমিতাভ কাজ করতে ইচ্ছুক। কোনও বাংলা ছবিতেও যদি অমিতাভকে সত্যজিৎ ভেবে থাকেন,তাহলেও যেন জানানো হয়। সেকথা স্বামী সত্য়জিতের কাছে পৌঁছে দেন বিজয়া রায়।

 সত্যজিৎ কী বলেছিলেন ?

সত্যজিৎ কী বলেছিলেন ?

সত্যজিৎকে বিজয়া রায় বলেছিলেন যে অমিতাভ বচ্চন তাঁর ছবিতে কাজ করতে আগ্রহী। কথাটি শুনে সত্যজিৎ মুচকি হেসে বলেন ,' আগে যে ছবিটা করছি সেটা করতে দাও '। খানিক বাদে সত্যজিৎ বিজয়া জানান, অমিতাভের কথা যে তিনি ভাবেননি তা নয়, কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অত 'দামী' অভিনেতাকে সঠিক পারিশ্রমিক দিতে পারবে না।

জয়া-বিজয়ার কথোপোকথন

জয়া-বিজয়ার কথোপোকথন

'মহানগর ' ছবির দৌলতে বিজয়া রায়ের সঙ্গে জয়া বচ্চনের সখ্যতা ভালোই ছিল। সত্যজিত অমিতাভ সম্পর্কে কী ভাবেন সেকথা স্পষ্টই জয়া বচ্চনকে জানিয়েছিলেন বিজয়া রায়। যা শুনে জয়া বচ্চন বলেন , পারিশ্রমিক কোনও বিষয়ই নয়। সত্যজিতের সঙ্গে কাজকরার অভিজ্ঞতাটাই বড় বিষয়। জয়া বলেন,অমিতাভ সত্যজিতের ছবিতে অভিনয় করলে বিশাল অঙ্কের কোনও পরিশ্রমিক দাবি করবেন না। এবিষয়ে নিশ্চিত ছিলেন জয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+