'বচ্চন' নন, 'শ্রীবাস্তব' ছিলেন অমিতাভরা! জাতপাত নিয়ে কোন কারণে পদবী বদল, জানালেন তারকা
বলিউড তাঁকে কুর্ণিশ করে 'বিগ বি' নামে। আর গোটা বিশ্ব 'বচ্চন' উচ্চারণেই বলতেই আলোতনার প্রসঙ্গে তুলে আনে 'অমিতাভ' নামটি! এহেন স্বনামধন্য বলিউড স্টার অমিতাভ বচ্চনের আসল পদবী ছিল শ্রীবাস্তব।
বলিউড তাঁকে কুর্ণিশ করে 'বিগ বি' নামে। আর গোটা বিশ্ব 'বচ্চন' উচ্চারণেই বলতেই আলোতনার প্রসঙ্গে তুলে আনে 'অমিতাভ' নামটি! এহেন স্বনামধন্য বলিউড স্টার অমিতাভ বচ্চনের আসল পদবী ছিল শ্রীবাস্তব। কিন্তু কেন সেই পদবী পাল্টাতে হয়েছিল ? তার জবাব এবার নিজেই দিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ।

কেন পদবী পাল্টালেন অমিতাভরা?
সাম্প্রতিক জাত পাতের রাজনীতির প্রেক্ষাপটে নিডের ব্লগে, বাবা হরিবংশ রাই বচ্চনকে নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেন অমিতাভ বচ্চন। আর তখনই নামের পদবী বদলের প্রসঙ্গ উঠে আসে। বিখ্যাত কবি তথা অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চনই প্রথমবার 'বচ্চন ' পদবীটি আনেন পরিবারে। আর তার নেপথ্যেও রয়েছে এক জাতপাতের কাহিনি।

হরিবংশের সিদ্ধান্ত
অমিতাভ নিজের ব্লগে জানান, তাঁরা ছিলেন কায়স্থ শ্রীবাস্তব। আর হরিবংশ পছন্দ করতেন না জাতপাতের ভেদাভেদ। আর সেই তেকেই নিজেদের চেনা পদবী সরিয়ে পরিবারে নিয়ে আসেন 'বচ্চন' পদবীটি। অমিতাভ জানান, ' বচনা, বচ্চা, বচা হুয়া থেকে বচ্চন কথাটি আসেনি। ' অমিতাভের মতে, 'বচ্চন' হল এমন একটি পদবী , যা একটি একাত্মবোধের ভাবনাকে সঙ্গে নিয়ে বেড়ায়। যেভাবনা একটি জাতীর একাত্মবোধের ভাবনার সামিল।

গোটা জীবনের সঙ্গে জড়িত 'বচ্চন'
'মধুশালা' কবিতার লেখক হরিবংশ রাই বচ্চন নিজের নামের সঙ্গেও যুক্ত রেখেছেন পিতৃদত্ত সেই পদবী। অমিতাব জানাচ্ছেন হরিবংশ নিজের গোটা জীবনের যাবতীয় অধ্যায় ও সম্নানকে এই বচ্চনের সঙ্গে সংযুক্ত করেন। যে পদবী জাতপাতের গণ্ডী পেরিয়ে এক সাম্যতার দাবি রাখে।












Click it and Unblock the Notifications