'স্ত্রী' ফিল্মটি দেখেছেন! ভূতের চরিত্রে আসলে কে ছিল জানেন, দেখে নিন ছবি
১০০ কোটি ক্লাবের দোড়গোড়ায় রাজ কুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'স্ত্রী'। ক্রমেই বক্স অফিসে একের পর এক মাইলস্টোন পোরিয়ে চলেছে ছবিটি। আতঙ্কের আবহে মজার মোড়কে এক অসাধারণ বার্তা তুলে ধরেছে এই ছবি।
১০০ কোটি ক্লাবের দোড়গোড়ায় রাজ কুমার রাও, শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'স্ত্রী'। ক্রমেই বক্স অফিসে একের পর এক মাইলস্টোন পোরিয়ে চলেছে ছবিটি। আতঙ্কের আবহে মজার মোড়কে এক অসাধারণ বার্তা তুলে ধরেছে এই ছবি।

ছবিতে এক গ্রামে আতঙ্কের ঘটনা তুলে ধরা হয়। গ্রামের মানুষের বিশ্বাস, গ্রামে যাবতীয় অলৌকিক ঘটনার মূলে রয়েছে 'স্ত্রী' নামের একটি ভূত। এই ভূতের মপখ গোটা ছবিতে স্পষ্টভাবে দেখা যায়নি। তবে, দর্শকদের মধ্যে কৌতূহল ছিল যে, এই ভূতের চরিত্রে কে রয়েছেন? অভিনেত্রী ফ্লোরা সাইনি এই ভূতের চরিত্রে অভিনয় করেছেন। ৩৩ বছরের ফ্লোরা ছবির সাফল্য নিয়ে ব্যাপক খুশি। এই ছবির জন্য সংলাপ ছাড়া ১৫ দিনের শ্যুটিং ব্যাপকভাবে উপভোগ করেচেন বলে জানান ফ্লোরা।


ছবির গল্প এক শহরকে ঘিরে, এক স্বাভাবিক ছন্দের শহর। সেখানে দেবীর বিশেষ পূজাকে উপলক্ষ্য করে ৪ দিন ধরে চলে উৎসব। তবে উৎসবেরদিনের চারটি রাত নিয়ে ফেলে আতঙ্কের চেহারা। এই চারটি রাতে বিভিন্ন বাড়ি থেকে উধাও হয়ে যান পুরুষরা। কথিত রয়েছে 'স্ত্রী' নামের কোনও আত্মা পুরুষদের বাড়ি থেতকে তুলে নিয়ে যায়। কিন্তু কেন এমন হয়? কোথায়ই বা নিয়ে যায় 'স্ত্রী'? এই প্রশ্নের জবাব দিয়েছে রাজকুমার -শ্রদ্ধা অভিনীত 'স্ত্রী'।












Click it and Unblock the Notifications