ভিকির মধ্যে কোন কোন গুণ খুঁজে পেয়েছেন ক্যাটরিনা? ভাইরাল ভিডিওতে সামনে এল তথ্য

ভিকির মধ্যে কোন কোন গুণ খুঁজে পেয়েছেন ক্যাটরিনা? ভাইরাল ভিডিওতে সামনে এল তথ্য

হাতে আর মাত্র কয়েকদিন। তার পরেই বাজবে বিয়ের বাজনা। আগামী ৯ ডিসেম্বর চার হাত এক হতে চলেছে বলিউডের লেটেস্ট পাওয়ার কাপল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের। রাজস্থানের বিলাশবহুল প্রাসাদে বসতে চলেছে বিয়ের আসর। অন্যান্য অনেক সেলেবদের মতই ডেস্টিনেশন ওয়েডিং-এ গা ভাসিয়েছেন ভিকি-ক্যাট। কিন্তু এখনও পরিবার বা এই জুটির পক্ষ থকে সরাসরি জানানো হয়নি কোনও খবর। তবে বলাই বাহুল্য এই গ্র্যান্ড ওয়েডিং এই মুহূর্তে টক অফ দ্যা টাউন। কিন্তু ঠিক কোন কোন গুনে মুগ্ধ হয়ে ভিকির গলায় মালা দিতে চলেছেন বলিউডের শিলা? একটি পুরনো ভিডিও নিয়ে চলছে জোরদার চর্চা।

ফিল্ম ফেয়ারে ক্যাট-কথা

ফিল্ম ফেয়ারে ক্যাট-কথা

বলিউডের অন্যতম বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফিল্ম ফেয়ারের মঞ্চে বছর দুই আগে বলা ক্যাটরিনার কিছু কথা নিয়ে এই মুহূর্তে শোরগোল দেশ জুড়ে। মঞ্চে হোস্টের প্রশ্নের উত্তরে ক্যাটরিনাকে বলতে শোনা যাচ্ছে যে কেমন পুরুষ তাঁর পছন্দ।

লাভিং অ্যান্ড কেয়ারিং

লাভিং অ্যান্ড কেয়ারিং

ভিডিওতে শোনা যাচ্ছে নিজের স্বপ্নের পুরুষের বেশ কিছু গুন থাকার কথা বলছেন ক্যাট। তাঁর পছন্দের পুরুষ হবে লাভিং আর কেয়ারিং। যিনি বলার আগেই বুঝে যাবেন ক্যাটের মনের কথা। যিনি ক্যাটরিনাকে যথেষ্ট অ্যাটেনশন দেবেন, এমন পুরুষই তাঁর পছন্দ।

 হাস্য কৌতুকে পারদর্শী

হাস্য কৌতুকে পারদর্শী

ক্যাটরিনার আদর্শ পুরুষকে অবশ্যই মজার মানুষ হতে হবে। অর্থাৎ গম্ভীর ব্যক্তি একেবারেই না-পসন্দ ক্যাটের। এমন কেউ যিনি সব সময় তাঁকে খুশি রাখবেন, সেরকম পুরুষ প্রিয় তাঁর

প্রেমের সৌরভ ছড়াবেন যিনি

প্রেমের সৌরভ ছড়াবেন যিনি

পছন্দের পুরুষের অন্যতম গুণ হিসেবে ক্যাট উত্তর দিয়েছেন, ' স্মেলস গুড' অর্থাৎ এমন পুরুষ যিনি ভালোবাসার সৌরভ ছড়িয়ে ভরিয়ে দেবেন ক্যাটরিনার জীবন, তিনিই জয় করবেন বলিউডের শিলার মন।

ভিকির গুণে মুগ্ধ

ভিকির গুণে মুগ্ধ

দু-বছর আগের এই ভিডিওতে ক্যাট কে এও বলতে শোনা গিয়েছে যে ২০১৯-এ তিনি একজন বয়ফ্রেন্ড চান। আর এই বছর জুন মাস নাগাদ দুজনের কাছের বন্ধু হর্ষবর্ধন কাপুর ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে প্রথম প্রকাশ্যে মুখ খুলেছিলেন। অতয়েব ভিকির এই তিন গুণেই মন মজেছে ক্যাটের, এমনই মনে করছেন ফ্যান মহল।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+