কে নিক জোনাস! প্রিয়াঙ্কার মনের মানুষটি সম্পর্কে অজানা কিছু তথ্য

প্রিয়াঙ্কা নিক জোনাসের 'রোকা' অর্থাৎ বিয়ের বাগদান পর্বের পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন দুই তারকা। বলিউড তথা হলিউড স্টার প্রিয়াঙ্কার হৃদয়ের পুরুষটি সম্পর্কে কৌতূহল রয়েছে সকলেরই।

প্রিয়াঙ্কা নিক জোনাসের 'রোকা' অর্থাৎ বিয়ের বাগদান পর্বের পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন দুই তারকা। বলিউড তথা হলিউড স্টার প্রিয়াঙ্কার হৃদয়ের পুরুষটি সম্পর্কে কৌতূহল রয়েছে সকলেরই। আগ্রহ রয়েছে কে এই নিক জোনাস , যিনি বলিউডের তাবড় নায়কদের পেরিয়ে মন জিতে নিয়েছেন কোয়ান্টিকো স্টার তথা প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার! দেখে নেওয়া যাক নিক জোনাস সম্পর্কে কিছু তথ্য।

২৫ বছরের নিক সম্পর্কে কিছু তথ্য!

২৫ বছরের নিক সম্পর্কে কিছু তথ্য!

১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর ডালাসে জন্ম হয় নিকের। ছোট থেকেই সঙ্গীত চর্চার পরিবেশ পেয়েছেন নিক। বাবা ডেনিস একজন গীতিকার। নিকের মা যদিও পেশায় সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষিকা।

মার্কিন পপ স্টার

মার্কিন পপ স্টার

মার্কিনি সঙ্গীত জগতের অন্যতম সেনসেশন হলেন নিক জোনাস। ভাই জো আর কেভিনের সঙ্গে একটি মিউজিক ব্যান্ড তৈরি করেন তিনি। এই ব্যান্ডের নাম ছিল 'জোনাস ব্রাদার্স'। প্রথম অ্যালবাম 'ইটস অ্যাবাউট টাইম' ছিল বড়সড় হিট।

ফিল্মে আসেন নিক!

ফিল্মে আসেন নিক!

ডিসনি চ্যানেলের হাত ধরে টেলিভিশন ফিল্মে আসেন নিক 'ক্যাম্প রক ', 'ক্যাম্প রক ২' ইত্যাদিতে দেখা যায় নিককে। ধীরে ধীরে পরিচিত নাম হয়ে উঠতে থাকেন নিক।

নিকের কেরিয়ার

নিকের কেরিয়ার

পরবর্তীকালে নিক একাই নিজের মতো করে সঙ্গীত চর্চার রাস্তায় হাঁটতে থাকেন। ধীরে ধীরে মার্কিন পপস্টার হিসাবে খ্যাতি অর্জন করতে থাকেন নিক। নিজের রেকর্ড কম্পানি সেফহাউস রেকর্ড নির্মাণ করেন তিনি। মার্কিন পপ স্টার হিসাবে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেন তাঁর ২০১৬ সালের অ্যালবাম 'লাস্ট ইয়ার ওয়াজ কম্প্লিকেটেড' -এর মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+