দীপিকা না ক্যাটরিনা , সলমানের 'ভারতে' থাকছেন কে!

আচমকাই সলমান খান অভিনীত ফিল্ম 'ভারত' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার এভাবে হঠাৎ চলে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা বলিউড জুড়ে।

আচমকাই সলমান খান অভিনীত ফিল্ম 'ভারত' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার এভাবে হঠাৎ চলে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা বলিউড জুড়ে। সূত্রের খবর বলছে, নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার বাগদানের পরই প্রিয়াঙ্কা 'ভারত' -এর প্রেজেক্ট ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।

দীপিকা না ক্যাটরিনা , সলমানের ভারতে থাকছেন কে!

এদিকে, প্রিয়াঙ্কার এভাবে আচমকা ছেড়ে দেওয়া নিয়ে খানিক ক্ষুব্ধ 'ভারত' ছবির প্রোডিউসাররা। ছবির মাঝে এভাবে লিড অভিনেত্রীর বেরিয়ে যাওয়ার ঘটনা নিয়ে চরম শোরগোল পড়ে গিয়েছে নির্মাতা সংস্থায়। প্রিয়াঙ্কার পরিবর্তে কোন অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে, তা নিয়ে এখন শেষ মুহূর্তের ব্য়স্ততায় গোটা ছবির ইউনিট। শোনা যাচ্ছে, হয় ক্যাটরিনা নয় দীপিকা , এই ছবিতে প্রিয়াঙ্কার জায়গায় আসতে চলেছেন।

উল্লেখ্য, দীপিকা ও ক্যাটরিনা দুজনেই রণবীর কাপুরের এককালের গার্লফ্রেন্ড ছিলেন। আর সলমানের ছবি 'ভারত'-এ অভিনয়ের দৌড়ে আপাতত দ'জন অভিনেত্রী রয়েছেন। ক্যাটরিনা আপাতত ব্য়স্ত রয়েছেন 'জিরো' ছবিটি নিয়ে। অন্যদিকে দীপিকা আপাতত 'পদ্মাবত' ছবিটি নিয়ে। এর আগে, যদিও 'ভারত'-এ প্রিয়াঙ্কার চরিত্রটিতে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে প্রস্তাব দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+