লোকসভা নির্বাচনে মিমির বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস কোন 'গ্ল্যামার কুইন'! চমকপ্রদ নাম উঠে আসছে

লোকসভা নির্বাচনের ময়দান এই মুহূর্তে জমজমাট গোটা রাজ্যে। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেই একাধিক চমক দিয়ে দিয়েছে বিভিন্ন কেন্দ্রে।

লোকসভা নির্বাচনের ময়দান এই মুহূর্তে জমজমাট গোটা রাজ্যে। তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেই একাধিক চমক দিয়ে দিয়েছে বিভিন্ন কেন্দ্রে। তারমধ্যে অন্যতম চমক যাদবপুর কেন্দ্রটি। এই কেন্দ্রে তৃণমূল সাংসদ সুগত বসুর জায়গায় এসেছেন টলিউড অভিনেত্রী মমি চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে এবার চমক দিতে ময়দানে নামছে বিজেপিও। উঠে আসছে বহু গ্ল্যামার কুইন সেলেবের নাম।

 যাদবপুরে মিমি

যাদবপুরে মিমি

যাদবপুর কেন্দ্রে মিমি চক্রবর্তী তৃণমূলের প্রার্থী হওয়ার পরই এলাকা জুড়ে পোস্টার পড়তে শুরু করেছে। বামেদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রের প্রার্থী হচ্ছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে বিজেপি কাকে এই কেন্দ্রের প্রার্থী করতে চলেছে তা নিয়ে জল্পনা রয়েই গিয়েছে।

কোন গ্ল্যামার কুইনের নাম উঠছে?

কোন গ্ল্যামার কুইনের নাম উঠছে?

বিজেপির একটি সূত্রের দাবি , মিমির বিরুদ্ধে বিজেপির নেত্রী তথা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে দাঁড় করাতে পারে গেরুয়া শিবির। তবে অন্য একটি সূত্র তথা দলীয় সভাপতি দিলীপ ঘোষের ইঙ্গিত মিমির বিরুদ্ধে গ্ল্যামার কুইন ডিজাইনার অগ্নিমিত্রা পলকে প্রার্থী হিসাবে তুলে ধরতে পারে বিজেপি।

নায়িকা যুদ্ধ!

নায়িকা যুদ্ধ!

শোনা যাচ্ছে, মিমির বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস হতে পারেন টলিউড তারকা শ্রাবন্তী। বিজেপি নেতাদের সঙ্গে তাঁর আলোচনা চলছে বলে খবর। যদিও বিষয়টি নিয়ে বিজেপি শিবির মুখে কুলুট এঁটেছে,তবে যাদবপুর থেকে বিজেপির হয়ে শ্রাবন্তীর পক্ষে হাওয়া জোরদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+