আমিরের মনের মানুষ তিনি, কিন্তু কে এই গৌরী স্প্র্যাট? আর কীভাবেই বা শুরু হল তাঁদের প্রেমপর্ব?
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার ৬০তম জন্মদিনের আগে ভক্তদের চমকে দিলেন। বৃহস্পতিবার, মুম্বইয়ের এক অনুষ্ঠানে তিনি তার বান্ধবী গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সামনে আনেন এবং তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।
শুধু পরিচয়ই নয়, আমির গৌরী সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন। তিনি জানান, দেড় বছর ধরে তারা সম্পর্কে আছেন এবং এখন গৌরী তার প্রোডাকশন হাউসেও কাজ করছেন।

এখন স্বাভাবিক ভাবেই মনে প্রশ্নে উঠতে পারে এই গৌরী স্প্র্যাট কে?
বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাট, সেখানেই তার বেড়ে ওঠা। তিনি বেঙ্গালুরুর ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। ২০০৪ সালে, লন্ডনের আর্টস ইউনিভার্সিটি থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি কোর্স সম্পন্ন করেন তিনি। বর্তমানে, তিনি মুম্বইতে বিবিলান্ট সেলুন পরিচালনা করছেন। গৌরী একজন সিঙ্গেল মাদার, তার ছয় বছরের একটি সন্তান রয়েছে।
কিভাবে শুরু হল আমির-গৌরীর সম্পর্ক?
আমির ও গৌরীর পরিচয় ২৫ বছর আগের হলেও, তারা ১৮ মাস আগে ডেটিং শুরু করেন। বেঙ্গালুরুতে থাকার কারণে গৌরী প্রথমদিকে মিডিয়ার নজর এড়িয়ে ছিলেন। আমির মাঝে মাঝে বেঙ্গালুরু গিয়ে তার সাথে দেখা করতেন, যেখানে মিডিয়ার নজরদারি তুলনামূলক কম। মুম্বইয়ে আসার পরেও তাদের সম্পর্ক গোপন থাকায় অনেকেই বিষয়টি আঁচ করতে পারেননি। আর এদিন আমির নিজে বিষয়টি খোলসা করাই প্রত্যেকে বিষয়টি জানতে পারেন।
মিডিয়া থেকে এতদিন সম্পর্ক লুকিয়ে রাখলেন কীভাবে?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরও বেশ মজা করে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। আমির মজা করে বলেন, "আমার বাড়ির দিকে মিডিয়ার ফোকাস একটু কম, তাই তোমরা মিস করেছ"। তিনি তার পরিবার ও সন্তানদের সঙ্গেও গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। আমির এবং গৌরীর সম্পর্ক সামনে আসার পর থেকে অনেকেই তাদের সম্পর্ক নিয়ে খোঁজ নিতে শুরু করেছেন।
আজ অর্থাৎ ১৪ মার্চ ৬০ বছরে পা রাখলেন আমির খান। জন্মদিনে পরিবার ও বন্ধুদের নিয়ে বিশেষ ডিনারের আয়োজন করা হবে, যেখানে গৌরী স্প্র্যাটও থাকবেন বলে জানা যাচ্ছে।
আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক এখন অফিশিয়াল! ১৮ মাস লুকিয়ে রাখার পর অবশেষে মিডিয়ার সামনে নিজের বান্ধবীকে আনলেন খান সাহেব। আমিরের জন্মদিনের পার্টিতে থাকছেন গৌরী, যা তাদের সম্পর্কের আরও গভীরতার ইঙ্গিত দিচ্ছে। তবে এখন দেখার বিষয় তারা আদৌ সাত পাকে বাঁধা পড়েন কিনা? এবং পড়লেও তা কবে?












Click it and Unblock the Notifications