'রাসমণি' সিরিয়ালের 'মথুরামোহন' গৌরবের বড় ফ্যান কে জানেন! উঠল এক অভিনেত্রীর নাম
বাংলা সিরিয়ালের জগতে গৌরব চক্রবর্তীর সফর অনেক দিনের। 'দূর্গা' সিরিয়ালের হাত ধরে সফর শুরু করেছিলেন গৌরব। আর এখন 'করুণাময়ী রানি রাসমণি ' ধারাবাহিকের হাত ধরে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে।
বাংলা সিরিয়ালের জগতে গৌরব চক্রবর্তীর সফর অনেক দিনের। 'দূর্গা' সিরিয়ালের হাত ধরে সফর শুরু করেছিলেন গৌরব। আর এখন 'করুণাময়ী রানি রাসমণি ' ধারাবাহিকের হাত ধরে তাঁর জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে।

রানি রাসমণি ধারাবাহিকে মথুরামোহনের চরিত্রে দেখা যাচ্ছে গৌরবকে। রানি রাসমণির জামাই হিসাবে তিনি রয়েছেন এই সিরিয়ালে। সিরিয়ালের হাত ধরে দিন দিন বাড়ছে গৌরবের ভক্ত সংখ্যাও। আর গৌরবের এই চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁর গার্লফ্রেন্ড দেবলীনা। দেবলীনার দাবি, গৌরবের অভিনয়ের দ্বারা অনেকেই তাঁর ভক্ত হতে পারেন, কিন্তু গৌরবের সবচেয়ে বড় ফ্যান দেবলীনাই! আর দেবলীনা যে কোনও দিনই সিরিয়ালটির পর্ব বাদ দিচ্ছেন না দেখতে, তার প্রমাণ তিনি বারবার দেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেবলীনা প্রায়ই শেয়ার করেন 'করুণাময়ী রানি রাসমণি' ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে গৌরবের লুক।
A post shared by Devlina Kumar (@devlinakumar) on
উল্লেখ্য, দিতিপ্রিয়া রায় অভিনীত এই ধারাবাহিকে রাসমণির জামাই মথুরামোহনের ভূমিকায় রয়েছেন গৌরব। রাসমণির ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া। আব্দুন গাজি নূর রয়েছেন রাসমণির স্বামীর ভূমিকায়। সিরিয়ালের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। আর তার হাত ধরে বাড়ছে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের ভূমিকা।












Click it and Unblock the Notifications