বিতর্ক আর করোনায় জর্জরিত 'গোল্ডেন গ্লোবস ২০২২', সাইটেই ঘোষণা সেরাদের নাম
গোল্ডেন গ্লোবস ২০২২
অ্যাকাডেমি পুরস্কারের পর বিশ্বের বিনোদন জগতের দ্বিতীয় ঐতিহ্যবাহী পুরস্কারের নাম যদি বলতে বলা হয় তাহলে তা নিঃসন্দেহে গোল্ডেন গ্লোবস পুরস্কার। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই নামজাদা পুরস্কারের সঙ্গে জুড়ে গিয়েছে বর্ণ বিদ্বেষ, ফেবারিজম বা পুরস্কার বয়কটের মত বিতর্কিত বিষয়। আর এই ত্রিফলা আক্রমণের সঙ্গে নয়া সংযোজন করোনার কাঁটা। আর এইসব মিলিয়ে অনুষ্ঠিত হল এই বছরের 'গোল্ডেন গ্লোবস ২০২২' তবে এবার ছিলনা কোনও 'রেড কার্পেট' র্যাম্প, ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, হলিউড ডিভাদের ফেটেপড়া গ্ল্যামার কিংবা মঞ্চজোড়া টানটান উত্তেজনা। করোনার জন্য এই বছর আয়োজকদের অফিসিয়াল সাইটেই নাম ঘোষণা করা হয়েছে নোমিনি আর সেরার সেরাদের। এই বছর ৭৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানের কোনওরকম লাইভ স্ট্রিমিং হয়নি। গোল্ডেন গ্লোবস ওয়েবসাইটে প্রকাশ্যে আনা হয়েছে বিজয়ীদের নাম। কারা পেলেন এই বছরের শেরার শিরোপা? দেখা যাক।

শ্রেষ্ঠ ছবি (ড্রামা বিভাগ)
এই বিভাগে বিজয়ী হয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগ। এছাড়াও নমিনেশনে ছিল বেলফেস্ট, কোডা, ডুন,
কিং রিচার্ড-এর মত গত বছরের সেরা ছবিগুলি।
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা)
এবার সেরা অভিনেতার 'গোল্ডেন গ্লোবস' শিরোপা উঠল উইল স্মিথের হাতে। কিং রিচার্ড ছবির জন্য সেরা অভিনেতা ড্রামা বিভাগে বিজয়ী হলেন তিনি। এছাড়াও নমিনেশনে ছিলেন, মাহেরসালা আলি-সোয়ান সং ছবির জন্য, জ্যাভিয়ার বার্ডেম-বিইইং দ্য রিকার্ডোস ছবির জন্য, বেনেডিক্ট কাম্বারব্যাচ-দ্য পাওয়ার অব দ্য ডগ ছবির জন্য।
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা)
বিইইং দ্য রিকার্ডোস ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা পেলেন বিখ্যাত হলি অভিনেত্রী নিকোল কিডম্যান। এছাড়াও প্রতিযোগিতায় ছিলেন, দ্য আইজ অব ট্যামি ফে থেকে জেসিকা চ্যাসটেন, দ্য লস্ট ডটার ছবি থেকে অলিভিয়া কোলম্যান, হাউজ অব গুচি থেকে পপ তারকা লেডি গাগা ও স্পেনসার ছবি থেকে ক্রিস্টেন স্টুয়ার্ট।
শ্রেষ্ঠ ছবি (মিউজিকাল বা কমেডি)
এই বিভাগে সেরা নির্বাচিত হয়েছে ওয়েস্ট সাইড স্টোরি। নমিনেশনে ছিল, সিরানো, ডোন্ট লুক আপ, লিকোরাইজ পিজ্জা, টিক টিক বুম ছবিগুলি।
শ্রেষ্ঠ অভিনেতা (মিউজিকাল বা কমেডি)
এই বিভাগে জয়ী হয়েছেন অ্যান্ড্রু গারফিল্ড, টিক টিক বুম ছবির জন্য। এছাড়াও নমিনেশনে ছিলেন লিওনার্দো দি ক্যাপ্রিও, ডোন্ট লুক আপ ছবির জন্য, সিরানো থেকে পিটার ডিঙ্কলেজ , লিকোরাইস পিজ্জা ছবি থেকে কুপার হফম্যান ও ইন দ্য হাইটস ছবি থেকে অ্যান্থনি রামোস।

শ্রেষ্ঠ অভিনেত্রী (মিউজিকাল বা কমেডি)
র্যাচেল জেগলার ওয়েস্ট সাইড স্টোরি ছবির জন্য এই বিভাগে জয়ী হয়েছেন। অ্যানেট ছবি থেকে ম্যারিওন কটিলারড, লিকোরিয়াস পিজ্জা ছবি থেকে অ্যালানা হাইম, ডোন্ট লুক আপ ছবি থেকে জেনিফার লরেন্স ও ক্রুয়েলা ছবি থেকে এমা স্টোন ছিলেন সেরার লড়াইয়ে।
শ্রেষ্ঠ পরিচালক
এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন, জেন ক্যামপ, দ্য পাওয়ার অফ ডগ ছবির জন্য। এছাড়াও কেনেথ ব্রানাগ বেলফাস্ট ছবির জন্য, ম্যাগি গিলেনহল, ওয়েস্ট সাইড স্টোরি সিনেমার জন্য, ডেনিস ভিলেনেউভ, ডুন ছবির জন্য নমিনেটেড ছিলেন।
শ্রেষ্ঠ চিত্রনাট্য
বেলফাস্ট এই বিভাগে সেরার শিরোপা পেয়েছে। এছাড়াও বিইইং দ্য রিকার্ডোস, ডোন্ট লুক আপ, লিকোরাইস পিজ্জা, দ্য পাওয়ার অফ দ্য ডগ নমিনেশনে ছিল।
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ
এই বিভাগে সেরা হয়েছে সাক্সেশন। এছাড়াও লুপিন, দ্যা মর্নিং শো, পস, আর স্কুইড গেমস ছিল নমিনেশনে।
শ্রেষ্ঠ ছবি (অ্যানিমেটেড)
এই বিভাগে ডিজনি মোশান পিকচার্সের এনক্যান্টো সেরা নির্বাচিত হয়েছে। এছাড়াও লুকা, ফ্লি, মাই সানি মাড, রায়া অ্যান্ড দ্যা লাস্ট ড্রাগন ছিল নমিনেশনে।












Click it and Unblock the Notifications