বলিউড সুন্দরী অনুষ্কা থেকে দীপিকাদের প্রিয় সঙ্গীতশিল্পী কারা! কোন গায়ক-গায়িকার ভক্ত এই সেলেবরা

বলিউড সুন্দরী অনুষ্কা থেকে দীপিকাদের প্রিয় সঙ্গীতশিল্পী কারা! কোন গায়ক-গায়িকার ভক্ত এই সেলেবরা

বলিউডের তাবড় অভিনেত্রী দিপীকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মাদের ভক্ত সংখ্যার অভাব নেই। তাঁদের ভক্ত সংখ্যাই জানা দেয় এই সেলেবদের স্টারডাম। দীপিকা থেকে অনুষ্কারা যেমন নক্ষত্রের মতোই দামী তাঁদের ভক্তদের কাছে, তেমনই এই তারকাদেরও রয়েছে পছন্দ অপছন্দ। তাবড় অভিনেতা অভিনেত্রীদেরও রয়েছে প্রিয় শিল্পীদের তালিকা। বলিউডে অনুষ্কা থেকে দীপিকা প্রিয় গায়ক গায়িকা কারা, দেখে নেওয়া যাক একনজরে।

অনুষ্কার প্রিয় সঙ্গীত শিল্পী কে?

অনুষ্কার প্রিয় সঙ্গীত শিল্পী কে?

২০২০ সালে নিজের প্লে লিস্ট তুলে ধরেন অনুষ্কা। বিরাট ঘরনী তথা বলিউডের তাবড় অভিনেত্রী অনুষ্কা শর্ম গায়ক রিটভিজের ভক্ত। অনুষ্কার প্লে লিস্টে রিটভিজের গান যেমন রয়েছে , তেমনই রয়েছে প্রভদীপের রেকর্ডিং।

রণবীর সিংয়ের প্রিয় সঙ্গীত শিল্পী কে?

রণবীর সিংয়ের প্রিয় সঙ্গীত শিল্পী কে?

ফ্যাশনের দিক থেকে যেমন বলিউডের বহু তারকার থেকে এগিয়ে রয়েছেন রণবীর সিং, তেমনই গান ও গায়কদের পছন্দের ক্ষেত্রেও রণবীর সিং বেশ আলাদা! রণবীরের প্রিয় গায়ক পাফ ড্যাডি। এছাড়াএ নোটোরিয়াস বিগ ও প্রডিজি গ্রুপের ভক্ত রণবীর সিং। যদিও ব়্যাপ গানে রণবীরের জুড়ি মেলা ভার। বহু ব়্যাপ বিভিন্ন টিভি অনুষ্ঠানের লাইভে শুনিয়েওছেন এই তারকা।

দীপিকা পাড়ুকোনের প্রিয় সঙ্গীত শিল্পী কে?

দীপিকা পাড়ুকোনের প্রিয় সঙ্গীত শিল্পী কে?

দীপিকা পাড়ুকোন হলেন জাস্টিন বিবারের অন্ধ ভক্ত। সেকথা বলিউডের তামাম অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ফলে রণবীরের পছন্দ একরকম আর দীপিকার পছন্দের গায়ক আরেক রকম।

আয়ুষ্মান খুরানাপ্রিয় সঙ্গীত শিল্পী কে?

আয়ুষ্মান খুরানাপ্রিয় সঙ্গীত শিল্পী কে?

ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি আয়ুষ্মান খুরানা একজন খুব ভালো গায়ক। এহেন স্টার আয়ুষ্মান নিজে জানিয়েছেন , তিনি অরিজিত সিংয়ের গানের ভক্ত। প্রসঙ্গত একাধিক ফিল্মে কিছু গানের প্লে ব্যাক করেন আয়ুষ্মান। বহু গান তিনি কম্পোজও করেছেন। তবে বলিউজে গায়ক হিসাবে আয়ুষ্মানের পছন্দ বঙ্গতনয় অরিজিৎকে।

 প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় সঙ্গীত শিল্পী কে?

প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয় সঙ্গীত শিল্পী কে?

প্রিয়াঙ্কা নিজে পপ তারকা নিক জোনাসের স্ত্রী। ২৮ বছর বয়সী নিকের সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক বহুদিনের তবে।, প্রিয়াঙ্কার প্রিয় গায়ক পিটবুল। একথা প্রিয়াঙ্কা নিজেই জানিয়ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+