কোন গ্রামে করা হয়েছে পঞ্চায়েত ২-এর শুটিং , ভাইরাল ছবি
কোন গ্রামে করা হয়েছে পঞ্চায়েত ২-এর শুটিং , ভাইরাল ছবি
বর্তমানে ওয়েব সিরিজ প্রায় সকলেই দেখেন। সদ্যই মুক্তি পেয়েছে অ্যামাজন অরিজিনালে পঞ্চায়েতের দ্বিতীয় পর্ব। যা খুব জনপ্রিয় হয়েছে। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। এটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নীনা গুপ্তা, রঘুবীর জিতেন্দ্র কুমার।

চরিত্রের নাম অভিষেক। ফুলেরা গ্রামে অভিষেকের জন্ম। তিনি পেশায় একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। সে গ্রামেই পঞ্চায়েত অফিসে সচিব হিসেবে যোগ দিয়েছেন তিনি। ওয়েব সিরিজটি খুব হাসির। তবে সেই সঙ্গে আবেগপূর্ণও বটে।
এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রঘুবীর যাদব। সোশ্যাল মিডিয়া অনেকেই ফুলেরা গ্রামের কথা উল্লেখ করেছে। তবে অনুগামীদের অনেকেই মানচিত্রে গ্রামটি খুঁজেছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে। শ্যুটিং কিন্তু ফুলেরা গ্রামে নয় অন্য এক গ্রামে শ্যুট করা হয়েছে বলেই জানা গিয়েছে। গ্রামটি হল মধ্যপ্রদেশের সেহোর জেলার মোহদিয়া গ্রাম। গ্রামটিকে ফুলেরা বলে বর্ণনা করা হয়েছে। গ্রামটি সেহোর থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত।

সোশ্যাল মিডিয়া একজন অনুগামী একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের মতো একটি গ্রাম আছে। যেখানে মন্দির, পঞ্চায়েত অফিস ও ছোট সেতুও রয়েছে। জিতেন্দ্র কুমার ইনস্টাগ্রামে সিরিজের কিছু শুটিং হওয়া কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে জলের ট্যাঙ্ক সহ পঞ্চায়েত অফিস দেখা গিয়েছে।
উল্লেখ্য, উল্লেখ্য, বাংলায় এলেন বলি ডিভা করিনা কাপুর খান। তিনি নতুন ওয়েব সিরিজির শুটিংয়ের জন্য এসছেন বলেই জানা গিয়েছে। তিনি কিন্তু একা আসেননি। তাঁর সঙ্গে এসছেন তাঁর ছোট ছেলে জেহ আলি খানও। তাঁদের দেখার জন্য বিমানবন্দরে উপচে পরা ভিড় হয়েছিল।। নতুন ওয়েব সিরিজের নাম 'ডিভোশন’। এটি পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষ। পাহাড়ের কোল থেকে শুরু হচ্ছে আসন্ন ওয়েব সিরিজের শুটিং। কালিম্পংয়ের লাভায় ওয়েব সিরিজের প্রথম পর্যায়ের শুটিং হবে।তারপর দার্জিলিংয়ে শুটিং হবে বলে জানা গিয়েছে। অভিনেত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথেই লাভায় যান। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজটি ডিটেক্টিভ ধরনের হবে। মে মাসে ২৮ তারিখ পর্যন্ত এর শুটিং চলবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications