অস্কারের দৌড়ে এবার শামিল আরআরআর, কানতারা, গাঙ্গুবাই, কাশ্মীর ফাইলসের মতো ছবি

অস্কারের দৌড়ে এবার শামিল আরআরআর, কানতারা, গাঙ্গুবাই, কাশ্মীর ফাইলসের মতো ছবি

চলতি বছরে অস্কারের রিমাইন্ডার তালিকায় জায়গা করে নিল কানতারা, আরাআরআর, দ্য কাশ্মীর ফাইলস ও গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এই খবরে খুব খুশি হয়েছেন অনুগামীরা। জানুয়ারি মাসের ২৪ তারিখ জানা যাবে কোন সিনেমার মাথায় সেরার শিরোপা উঠবে। এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

কী জানালেন বিবেক অগ্নিহোত্রী

কী জানালেন বিবেক অগ্নিহোত্রী

পরিচালক বিবেক তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি ২০২৩ সালে অস্কারে শর্টলিস্ট হল, দ্য অ্যাকাডেমির প্রথম তালিকাতেই এই সিনেমাটি শর্টলিস্ট হল। ভারতের যে সিনেমাগুলি শর্টলিস্টে হয়েছে তাঁদের মধ্যে এই সিনেমাটি অন্যতম স্থানে রয়েছে। ভারতীয় সিনেমার জন্য এই বছরটি একটি গুরুত্বপূর্ণ বছর। । তবে এখানেই শেষ নয়। পল্লবী জোশী, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং অনুপম খের যারা এই সিনেমায় অভিনয় করেছিলেন, তারা সেরা অভিনেতা হিসাবে শর্ট লিস্টেট হয়েছেন। আমি তাদের শুভেচ্ছা জানাই। তিনি আরও জানান, এই তো সবে শুরু হল, এখন অনেক পথ চলা বাকি।

 ঋষভ শেঠির মত কী

ঋষভ শেঠির মত কী

দ্য কাশ্মীর ফাইলস ছাড়াও রিমাইন্ডার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে কানতারা সিনেমাটিও। সিনেমাটি পরিচালনা করেছিলেন ঋষভ শেঠি। পরিচালক তাঁর টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, কানতারা সিনেমাটি অস্কারে শর্টলিস্ট হওয়ার জন্য আমরা খুব আনন্দিত। আমরা সকল অনুগামীদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তারা আমাদের সমর্থন করেছেন বলেই আমরা এই জায়গায় আসতে পেরেছি।

কারা কারা সেরা অভিনেতার জন্য শর্টলিস্ট হল

কারা কারা সেরা অভিনেতার জন্য শর্টলিস্ট হল

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িও কিন্তু রিমাইন্ডার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। এই সিনেমার জন্য বলিউড অভিনেতা অজয় দেবগণ ও আলিয়া ভাট শর্টলিস্ট হয়েছেন। সেই সঙ্গে ২০২২ সালের জনপ্রিয় সিনেমা আর মাধবনের রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট-ও শর্টলিস্ট হয়েছে। বাদ যায়নি গুজরাটি সিনেমা চেলো শোও। যা অবশ্যই ভারতীয়দের জন্য গর্বের বিষয়। এই সিনেমাটি পরিচালনা করেছেন পান নলিন। এই সিনেমায় অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাওয়াল এবং পরেশ মেহতা-সহ অন্যান্যরা। বাদ যায়নি বিক্রান্ত রোনা থেকে মি বসন্তরাও,

ইরাভিন নিজলও। আর মাধবন, শাহরুখ থেকে অনেক নায়কও কিন্তু সেরা অভিনেতা হিসাবে শর্ট লিস্টেট হয়েছে।

কোন কোন সিনেমায় শর্টলিস্ট হল, দেখুন

কোন কোন সিনেমায় শর্টলিস্ট হল, দেখুন

দ্য কাশ্মীর ফাইলস- বিবেক অগ্নিহোত্রী

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি- সঞ্জয় লীলা বানশালি

কানতারা- ঋষভ শেঠি

চেলো শো- পান নলিন

রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট- আর মাধবন

মি বসন্তরাও- নিপুন অবিনাশ

বিক্রান্ত রোনা- অনুপ ভান্ডারি

ইরাভিন নিজল- রাধাকৃষ্ণন পার্থিবন


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+