২০২১-এ ঘর ভাঙল কোন কোন সেলিব্রিটির?
২০২১-এ ঘর ভাঙল কোন কোন সেলিব্রিটির?
প্রেম, পরিণতি আর বিচ্ছেদ, এই তিনটে শব্দ ওতপ্রোত ভাবে জড়িত থাকে বিনোদুনিয়ার সেলেব মহলের সঙ্গে। প্রতিবছরই কোনও না কোনও জুটির বিবাহ বিচ্ছেদ বা ব্রেক আপের খবর চর্চার হিট লিস্টে থাকে। এবছরেও তার ব্যাতিক্রম নয়। দেখে নেওয়া যাক এই বছর কোন কোন জুটির বিচ্ছেদ খবরের শিরোনামে উঠে এসেছে।

আমির খান ও কিরন রাও
বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলাহত মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও কিরন রাওকে। কিন্তু গোটা দেশের ফ্যান মহলকে চমকে দিয়ে তাঁরা নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। সেইসঙ্গেই ১৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন এই জুটি। অবশ্য এই ঘটনা ঘিরে জল্পনাও কম হয়নি। তাঁদের সন্তান আজাদ রাও খানের দেখভাল দুজনে মিলেমিশে করবেন বলে জানিয়েছেন আমির-কিরন।

সামান্থা রুথ ও নাগা চৈতন্য
দক্ষিণ ফিল্ম দুনিয়ার সুপার কাপল ছিলেন সামান্থা আর নাগা চৈতন্য। প্রেম সম্পর্কের পর ২০১৭ সালে বিয়ে করেন ফ্যান মহলের এই জনপ্রিয় জুটি। একটি সাক্ষাৎকারে নিজেদের বিচ্ছেদের কথা প্রথম প্রকাশ্যে আনেন সামান্থা।

হানি সিং ও শালিনী সিং
র্যাপ গায়ক হানি সিং ও তাঁর স্ত্রী শালিনী চলতি বছরের অগস্ট মাসে নিজেদের বিচ্ছেদের কথা জানান। অনেক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন হানি সিং, আর তাই এই বিচ্ছেদ, এমনটাই অভিযোগ করেন শালিনী। ২০১১ থেকে ২০২১ দশ বছরের সম্পর্কের ইতি করেন এই জুটি।

কীর্তি কুলহারি ও সাহিল সেহগল
দেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরে অভিনয়ের জন্য চর্চার কেন্দ্রে থাকা কীর্তি কুলহারি ও তাঁর স্বামী সাহিল সেহগলের বিবাহ বিচ্ছেদ হয় এই বছর। কয়েক বছরের সম্পর্ক শেষ হল মিউচুয়াল ডিভোর্স দিয়ে।

নিশা রাওয়াল ও করণ মেহেরা
টিভি দুনিয়ার লার্জেস্ট রানিং সিরিয়াল 'ইয়ে রিস্তা ক্যায়া ক্যাহেলাতা হ্যায়' খ্যাত অভিনেতা করণ মেহেরার বাস্তব জীবনের রিস্তা খুব একটা ভালো রইল না স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে। ২০২১ সালের অগস্টে নিশা অভিযোগ করেন তাঁর উপর শারীরিক নির্যাতন করেন করণ ও তাঁর পরিবার। আর এই ঘটনা নিয়ে জলঘোলাও হয়েছে বিস্তর। অবশেষে ডিভোর্স হয়ে যায় দুজনের।

শিখর ধাওয়ান ও আয়েশা মুখার্জি
ভারতীয় ক্রিকেট দলের শের শিখর ধাওয়ান ও তাঁর স্ত্রী আয়েশা মুখার্জি চলতি বছর সেপ্টেম্বরে আলোচনার কেন্দ্রে আসেন। ৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এই জুটি।

নুসরত জাহান ও নিখিল জৈন
এবছর যে বিবাহ বিচ্ছেদ সবথেকে বেশি ঝড় তুলেছে সেটা হল নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্ক। ঘটনার সুত্রপাত হয় নুসরতের মা হওয়ার খবর সামনে আসতে। প্রকাশ্যে এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন নিখিল। আর তারপরের ঘটনা ইতিহাস। বর্তমানে নিজের রুমার্ড বয়ফ্রেন্ড যশ সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক নিয়ে জোর চর্চায় রয়েছেন নুসরত জাহান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications