বলিউড তারকাদের আসল নাম কী, নাম পরিবর্তন করার সিক্রেটা জেনে নিন
বলিউড তারকাদের আসল নাম কী, নাম পরিবর্তন করার সিক্রেটা জেনে নিন
বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সিনেমায় নাম নথিভুক্ত করেছেন বহু তারকারাই। জীবনে কঠোর পরিশ্রম করে তবেই তাঁরা জীবনে সাফল্য লাভ করতে পেরেছেন। এমন অনেক তারকারা আছেন তাঁদের আসল নাম অন্য। পর্দায় অন্য নামে অভিনয় করছেন। জেনে নিন তারকাদের মধ্যে কারা রয়েছে। বর্তমানে নতুন নামেই চেনেন সকলে।

ক্যাটরিনা কাইফ
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সকলে চেনেন। অভিনেত্রী ক্যাটের আগের নাম ছিল ক্যাটরিনা টারকোটে। কেরিয়ারের পা রাখার আগে তাঁর নাম পরিবর্তন করে ক্যাটরিনা কাইফ করেন।

মল্লিকা শেরাওয়াত
এক সাক্ষাৎকারের মল্লিকা জানিয়েছিলেন তাঁর পিতা মুকেশ লাম্বা তাঁকে অস্বীকার করেছিলেন। কারণ বলিউডে কেরিয়ার গড়ার জন্য তিনি তাঁর শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। তাই তাঁর পিতা তাঁকে উপাধি ব্যবহার করতে বারণ করেছিলেন। তাই বাধ্য হয়েও তিনি তাঁর নাম পরিবর্তন করেছিলেন। তাঁর আসল নাম রীমা লাম্বা। নাম পরিবর্তন করে হয়েছেন মল্লিকা শেরওয়াত।

ভূমিকা চাওলা
বলিউড সিনেমাতে তেরে নাম সিনেমায় সলমন খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তিনি অভিনেত্রী ছাড়াও ছিলেন একজন মডেল। তাঁর আসল নাম রনা চাওলা। তিনি তেলেগু সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন। তিনি তাঁর নাম পরিবর্তন করে রেখেছিলেন ভূমিকা চাওলা। বলিডডে খ্যাতি অর্জন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

টাবু
ধনী পরিবার থেকে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী টাবু। তিনি বিজ্ঞাপন চলচ্চিত্র থেকে সিনেমা সবাই করেছেন। তাঁর আসল তাবাসসুম ফাতিমা হাশমি। তিনি দুটো জাতীয় পুরস্কার হয়েছিলেন। তারপর তার নামটি ছোট করে ফেলেছিলেন। তাঁর পরিবর্তন করে রেখেছিলেন টাবু।

মন্দাকিনী
বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। রাজকাপুরের সঙ্গে তিনি অনেক সিনেমায় অভিনয় করেছিলেন। তিনি তাঁকে প্রথম তাঁর নাম পরিবর্তনের জন্য বলেছিলেন। তাঁর আসল ইয়াসমিন জোসেফ। পরে নাম পরিবর্তন করে রেখেছিলেন মন্দাকিনী।

শ্রীদেবী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। তাঁর পুরো নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপম। নাম পরিবর্তন করে রেখেছিলেন শ্রীদেবী।

মহিমা চৌধুরী
বলিউড সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মহিমা। পরদেশ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর আসল নাম রিতু চৌধুরী। নাম পরিবর্তন করে রেখেছিলেন মহিমা চৌধুরী।

রেখা
তামিল অভিনেতা জেমিনি গণেশন এবং অভিনেত্রী পুষ্পাবলীর কন্যা ভানুরেখা গণেশন, এটি রেখার আসল নাম। কেরিয়ারের পা রাখার পর তিনি তাঁর নাম পরিবর্তন করে রেখেছিলেন রেখা।

রীনা রায়
তাঁর মায়ের বিবাহ বিচ্ছেদের পর তিনি তাঁর চার সন্তানের নাম পরিবর্তন করেছিলেন। যেখানে রীনা রায়ের আগের নাম ছিল সায়রা আলী। তাঁর প্রথম চলচ্চিত্র জুরুরত।

মান্যতা দত্ত
বলিউড অভিনেত্রী মান্যতা দত্ত খুব জনপ্রিয়। তাঁর আসল নাম দিওনওয়াজ শেখন। গঙ্গাজল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেখানে পরিচালক তাঁর নাম দিয়েছিলেন মান্যতা। পরিচালক আসনে ছিলেন প্রকাশ্য ঝা। তিনি পরে অভিনেতা সঞ্জয় দত্তকে বিয়ে করেন। এবং মান্যতা নামটি বহন করেছেন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications