শুধু ব্রহ্মাস্ত্র নয়, বলিউডের এই ছবিগুলিও ১০০ কোটির মাত্রা ছাড়িয়েছে
শুধু ব্রহ্মাস্ত্র নয়, বলিউডের এই ছবিগুলিও ১০০ কোটির মাত্রা ছাড়িয়েছে
বলিউড সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'ভুল ভুলাইয়া ২’ সাফল্যের পর এবার বক্স অফিসে লাভের মুখ’ দেখল 'ব্রহ্মাস্ত্র '। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি মুক্তির তিন দিনে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এই সিনেমা ছাড়াও বলিউডের আর কোন কোন সিনেমা ১০০ কোটির বাজেট ছাড়িয়েছিল, তা দেখে নিন এক নজরে।

ব্রহ্মাস্ত্র
রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র মুক্তির পর থেকে অনেক রেকর্ড গড়েছে। চলতি মাসের ৯ তারিখ মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' সিনেমাটি। ছবিটি বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করেছে। সিনেমাটি মুক্তির প্রথম দিনে ৩১ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিনে ৩৫.৫০ কোটি টাকা আয় করেছে। আর তৃতীয় দিনে এসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ছবিটি। সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।

বজরঙ্গি ভাইজান ও টাইগার জিন্দা হ্যায়
সলমন খান অভিনীত এই সিনেমা দুটি সপ্তাহের শেষে বক্স অফিসে ১০০ কোটি টাকার বাজেটে পৌঁছেছিল। পরিচালক কবীর খান পরিচালিত 'বজরঙ্গি ভাইজান' সিনেমাটি ২০১৫ সালের ঈদে মুক্তি পেয়েছিল। যেটি সপ্তাহের শেষে ১০১ কোটি টাকা আয় করেছিল। 'টাইগার জিন্দা হ্যায়' সিনেমাটি ২০১৭ সালে ক্রিসমাসের সময় মুক্তি পেয়েছিল। যেটি সপ্তাহের শেষে ১১৪ কোটি টাকা আয় করেছিল। তবে ২০১৬ সালে সলমন খান অভিনীত সিনেমা 'সুলতান' মুক্তির পাঁচ দিনের মাথায় ১০৫ কোটি টাকা আয় করেছিল।

দঙ্গল
আমির খান অভিনীত এই 'দঙ্গল' সিনেমাটি বক্স অফিসে খুব সাফল্য অর্জন করেছিল। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। যা সপ্তাহের শেষে ১০৪ কোটি টাকা আয় করেছিল। এই ছবিতে অভিনয় করে আমির খান খুব প্রশংসা পেয়েছিলেন। বক্স অফিসে সাফল্য অর্জন করতে সক্ষম ছিল এই সিনেমাটি।

সঞ্জু
বলিউড সিনেমা সঞ্জু ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির তিনদিনের মধ্যে ১১৯ কোটি টাকা আয় করেছিল। সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রাজকুমার হিরানি । এটি সঞ্জয় দত্তের জীবনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সিনেমা। ছবিটি বক্স অফিসে খুব সাফল্য পেয়েছিল। পারিবারিক জীবন ও ১৯৯৩ সালে বোম্বে বোমা হামলার ঘটনা, গ্রেপ্তার, কারাগার জীবন, আবার সিনেমার জীবনে কীভাবে ফিরে আসেন তিনি, তা নিয়েই সিনেমার গল্প।












Click it and Unblock the Notifications