Year Ender 2022: বিগ বাজেটের ছবি হয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমাগুলি
Year Ender 2022: বিগ বাজেটের ছবি হয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমাগুলি
অনেক টাকা খরচ করেই তবেই একটি সিনেমা তৈরি হয়। সেই সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেন কলা কুশলীরা। তবে এত পরিশ্রম থেকে অর্থ খরচ করলেই যে সিনেমা হিট তা কিন্তু একেবারেই নয়। বক্স অফিসে এমন অনেক সিনেমা আছে যেগুলি কোটি কোটি টাকা খরচ করেও বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। যার জেরে প্রযোজকদের অনেক ক্ষতি হয়েছে। চলতি বছরের শেষে দেখে নিন বলিউডের কোন সিনেমায় রয়েছে সেই লিস্টে।

জার্সি
চলতি বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে জার্সি সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন শাহীদ কাপুর ও ম্রুণাল ঠাকুরকে। 'জার্সি' ছবিটি তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল হিন্দি রিমেক। এই ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা। সিনেমাটি তৈরি করার জন্য প্রযোজকরা অনেক টাকা খরচ করেছেন। তবে সিনেমাটি কিন্তু বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। সিনেমাটি তৈরি করতে ৯০ কোটি টাকা খরচ হয়েছে। তবে সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল মাত্র ২৬ কোটি টাকা। সিনেমাটির জন্য ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজকদের।

সম্রাট পৃথ্বীরাজ
বলিউডের এই সিনেমায় অভিনয় করেছিলেন সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত -সহ অন্যান্যরা। রাজকীয় লুকে দেখা মিলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। রাজকীয় লুকে দেখা মিলেছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। অভিনেত্রী মানুষী চিল্লার এই ছবির হাত ধরেই বড় পর্দায় এসেছেন। তাঁকে পৃথ্বীরাজের প্রেমিকার চরিত্রে দেখা গিয়েছিল। রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। 'পৃথ্বীরাজ' হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটির জন্য ৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে। বক্স অফিসে সিনেমাটি মাত্র ৯০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছিল তবে ২১০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

অ্যাটাক
অভিনেতা জন আব্রাহামের অভিনীত সিনেমা হল 'অ্যাটাক'। এই ছবি পরিচালনায় ছিলেন লক্ষ্য রাজ আনন্দ। এই সিনেমায় অভিনয় করেছেন বলি ডিভা জ্যাকলিন ফার্নান্ডেজ। তাঁকে বিমান সেবিকার ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। তাছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, প্রকাশ রাজ, বিকাশ শর্মা এবং শেফালি গাঙ্গুলীও। ২৮ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছে। একটি বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ঘটনাটি। সিনেমাটি তৈরি করতে প্রযোজকদের খরচ হয়েছিল ৭৫ কোটি টাকা। তবে আশাতীত ফল লাভ করতে পারেনি বক্স অফিসে সিনেমাটি। ৩৫ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে সিনেমাটি। ৩০ কোটি টাকা লোকসান হয়েছে।

হিরোপান্তি ২
টাইগার শ্রফ ও তারা সুতারিয়া অভিনীত হিরোপান্তি ২ কিন্তু সেভাবে নজর কাড়তে পারেনি। সিনেমাটি তৈরি করতে প্রযোজকদের ৭৫ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পরেছিল। এই সিনেমাটি বক্স অফিসে লাভ করেছিল মাত্র ৩৫ কোটি টাকা লোকসান হয়ছিল ৩০ কোটি টাকার।

থ্যাঙ্ক গড
চলতি বছরের ২৫ অক্টোবর, দীপাবলিতে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা থ্যাঙ্ক গড। অজয়, সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় কয়েছেন। তাছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং অজয় দেবগন। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ইন্দ্র কুমার। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রা একজন সাধারণ মানুষ অয়নের চরিত্রে অভিনয় করছেন, অজয় দেবগনকে দেখা যাচ্ছে চিত্রগুপ্তের ভূমিকায়। অয়নের অফিসে যাওয়ার মধ্য দিয়ে। পথে গাড়ি দুর্ঘটনায় পড়েন। কিন্তু সে মারা যায়নি, সে জীবন-মৃত্যুর মাঝখানে আটকা পড়ে। সেখানে তিনি চিত্রগুপ্তের সঙ্গে দেখা করেন, যিনি তাঁর সমাবেশে রাজা-মহারাজার মতো সিংহাসনে বসে আছেন। অয়ন তার সঙ্গে চিত্রগুপ্তকে খুঁজে পেয়ে আতঙ্কিত হয়, কিন্তু সে তাকে বলে যে সে মারা যায়নি। চিত্রা গুপ্ত তখন অয়নকে তার দুর্বলতা, যেমন রাগ, হিংসা এবং লালসা সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এই সময়, অজয় দেবগন তার সংলাপ দিয়ে মানুষকে অনেক হাসাতে চেয়েছিলেন। সিনেমাটি তৈরি করতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু ৭০ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রযোজকদের। আয় হয়েছিল মাত্র মাত্র ৩০ কোটি টাকা।

ধাকাড়
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সিনেমা নিয়ে অনুগামীদের উত্তেজনার কখনই শেষ থাকে না। তবে তাঁর এই সিনেমাটি যতটা উত্তজেনা ছিল অনুগামী মহলে তা কিন্তু বক্স অফিসে ততটা দেখা যায়। কারণ সিনেমাটি বিগ বাজেটের হলেও সিনেমাটিতে আশাতীত ফল লাভ হয়নি। সিনেমাটি তৈরি করতে ৮৫ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু সিনেমাটি আয় করেছিল ২.৫ কোটি টাকা। ৮২.৫ কোটি টাকা ক্ষতি হয়েছে সিনেমাটির।

রক্ষা বন্ধন
আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে অভিনেত্রী ভূমি পেডনেকারের ও অক্ষয় কুমারকে অভিনয় করতে দেখা গিয়েছিল। ১১ অগস্টে সিনেমাটি মুক্তি পেয়েছিল সিনেমাটি। চার বোনের আদরের একমাত্র দাদা অক্ষয় । তার কাঁধেই বোনেদের বিয়ের দায়িত্ব। দাদার উপরই বোনেদের বিয়ের দায়িত্ব। মধ্যবিত্ত পরিবারে বোনেদের বিয়ে দেওয়া মানেই এক আলাদা চিন্তা। তার পর যদি দিতে হয় পণ। তাহলে আর কোনও কথাই হয়না। কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে সেই অর্থ জোগাড় হয় কনের পরিবারকে।
সেটা যে পরিবারের সঙ্গে ঘটে তাঁরাই সেই কষ্টটা বুঝতে পারে। সংসারের গুরু দায়িত্বের চাপের হয়তো কখনও নিজের ভালবাসার মানুষকে দূরেও সরিয়ে রাখতে হয়। তেমনই গল্প নিয়ে আসছে রক্ষাবন্ধন। অক্ষয়ের চারবোন বোনেরা দাদাকে রাখী পরিয়ে দাদার দীর্ঘায়ু কামনা করেন। আর দাদা তার রাখী পরা হাত বোনেদের মাথায় স্পর্শ করে আশীর্বাদ করেন। সিনেমাটি তৈরি করতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সিনেমাটি আয় করেছিল মাত্র ৬০ কোটি টাকা। ক্ষতি হয়েছে ৪০ কোটি টাকা।

শামসেরা
অসাধারণ লুক নিয়ে শামসেরায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর । তবে তিনি শুধু একা নন, তার সঙ্গে দুর্দান্ত লুকে দেখা গিয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকেও। তাদের লুকের জন্য অনুগামীদের থেকে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন তারা। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে তেমন ভাবে সাফল্য লাভ করতে পারেনি। সিনেমার জন্য ১৮০ কোটি টাকা খরচ করা হয়েছিল। তবে বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। ১১৭ কোটি টাকা ক্ষতি হয়।

লাল সিং চাড্ডা
লাল সিং চাড্ডা বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। এই সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান। অভিনেতার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল করিনা কাপুর খান। সিনেমাটি মুক্তি পাওয়ার পর আমির খানের সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্যের জন্য তাঁকে অনুগামীদের কাছে ট্রোলডও হতে হয়েছিল। এই সিনেমাটি তৈরি করতে ১৮০ কোটি টাকা খরচ হয়েছিল। সিনেমাটি আয় করেছিল ১২০ কোটি টাকা। ক্ষতি হয়েছিল ৬০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications