চলতি বছরে বক্স অফিস কাঁপাতে আসছে বলিউডের বিগ বাজেটের এই ছবিগুলি
নতুন বছর পড়তেই বলিউডে বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল 'পাঠান’ ছবিটি, বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। বর্তমানে সলমন খান অভিনীত 'কিসি কা ভাই কিসি কা জান’ ছবিটি বক্স অফিসে কিন্তু হিট হয়েছে। চলতি বছরের অনেক বিগ বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে।
প্রেম থেকে ভরপুর অ্যাকশনের নানান ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। জানা গিয়েছে সিনেমাগুলি বিগ বাজেটের ছবি হবে। আসন্ন বলি সিনেমার মধ্যে কোন কোন সিনেমা রয়েছে, দেখুন।

পাঠান সিনেমার পর ফের পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ খান। এবার তাঁকে দেখা যাবে 'জওয়ান’ সিনেমায়। জুন মাসে মুক্তি পেতে চলেছে জওয়ান সিনেমাটি, তবে জানা গিয়েছে, সেই সময়েই মুক্তি পাবে প্রভাসের আদিপুরুষ ছবিটি। খবর অনুযায়ী জানা গিয়েছে, ২ জুন মুক্তি পাবে জওয়ান, ১৬ জুন মুক্তি পাবে আদিপুরুষ। দুটো ছবিই দেখার জন্য মুখিয়ে রয়েছে অনুগামীরা।

ফের পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। আসন্ন সিনেমার নাম ময়দান। এই সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে আসছে আরও এক নতুন সিনেমা 'সত্য কি প্রেম’। এই সিনেমায় জুটি বেঁধে ফিরছেন কিয়ারা আদবানী ও কার্তিক আরিয়ান। জুন মাসের শেষ সপ্তাহের মুক্তি পেতে চলেছে এই দুটি বলিউড সিনেমাটি। ময়দান সিনেমাটি একটি ঐতিহাসিক ছবি। প্রেম ও রোমান্টিক, আবেগে সিনেমা হল 'সত্য কি প্রেম’। জানা গিয়েছে, ২৩ জুন মুক্তি পাবে, ২৯ জুন 'সত্য কি প্রেম’ ছবিটি মুক্তি পাবে।

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর বর্তমানে 'অ্যানিম্যাল’ সিনেমার জন্য খবরের শিরোনামে রয়েছেন। সিনেমাটি একটি অ্যাকশনধর্মী হবে বলে জানা গিয়েছে। এই সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে আসছে বহু প্রতীক্ষিত সিনেমা 'গদর ২’। যেখানে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা সানি দেওলকে। চলতি বছরের অগাস্ট মাসের ১১ তারিখ মুক্তি পেতে চলেছে অ্যানিম্যাল ও গদর ২ সিনেমা দুটি। কে কাকে হারিয়ে বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারে, সেটাই দেখার বিষয়। ছবি দুটি মুক্তি পাওয়ার পর সেটাই স্পষ্ট হয়ে যাবে সিনেমা প্রেমীদের কাছে।

চলতি বছরে মুক্তি পেতে চলেছে ড্রিম গার্ল ২ ও রকি অর রানি কি প্রেম কাহানি সিনেমাটি। আয়ুষ্মান খুরানার আসন্ন সিনেমার নাম ড্রিম গার্ল ২। সিনেমাটির প্রযোজক একতা কাপুর। পরিচালনা করছেন রাজ শান্ডিল্য। আলিয়া ভাট ও রণবীর কাপুরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে আসছে ছবিটি। ২৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে ড্রিম গার্ল ২। ২৮ জুলাই মুক্তি পাবে রকি অর রানি কি প্রেম কাহানি।












Click it and Unblock the Notifications