বিদেশে জন্মগ্রহণকারী এই অভিনেত্রীরা আজ ভারতের জনপ্রিয় নায়িকা

বিদেশে জন্মগ্রহণকারী এই অভিনেত্রীরা আজ ভারতের জনপ্রিয় নায়িকা

বলিউড অভিনেত্রীদের সম্পর্কে জানার আগ্রহ প্রায় সকলেই। ইয়ং থেকে বয়স্ক সেলেব্রদের সম্পর্কে সকলে জানতে চান। এমন অনেক অভিনেত্রী আছেন যারা বিদেশে জন্ম হয়েও আজ তাঁরা এই দেশের সুপারহিট হিরোইন। আজ তাঁরা কোটি কোটি টাকা ইনকাম করছেন। তাঁর থেকেও বড় কথা সকল দেশবাসী তাঁদের এক নামে চেনেন এবং তাঁদের পছন্দ করে খুব। জেনে নিন কোন কোন অভিনেত্রী বিদেশে জন্মগ্রহণ করেছেন।

সানি লিওনি

সানি লিওনি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানিলিওনি। বর্তমানে তিনি বেশ লাইম লাইটে থাকেন। তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন কানাডায়। তবে ভারতে তিনি অনেক সিনেমা করেছেন। তবে তিনি তাঁর কানাডায় বিখ্যাত মডেল ছিলেন। সেখানেই তিনি প্রচুর নাম করেছিলেন।

 জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। কিক, হাউসফুল টু, মার্ডার টু, সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী কিন্তু ভারতের জন্মগ্রহণ করেননি। জন্ম সূত্রে তিনি শ্রীলঙ্কার বাসিন্দা।

মণিকা ডোগরা

মণিকা ডোগরা

ধোবিঘাট সিনেমা দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন মণিকা। অভিনেত্রী জন্মগ্রহণ করেছিলেন নিউইয়ার্কে। সেখানে তাঁর অভিনয় জগতে হাতে খড়ি হয়েছিল। কিন্তু নিজের কেরিয়ার আরও সুন্দর করবার জন্য ভারতের এসেছিলেন তিনি।

 অ্যামি জ্যাকসন

অ্যামি জ্যাকসন

এক থা দিওয়ানা দিয়ে অভিনেত্রী বেশ জনপ্রিয় হয়েছিলেন। বলিউড ছাড়াও তিনি তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করেছিলেন। দক্ষিণী সিনেমার অভিনয় করে অনেক অনুগামীদের বিশেষ নজর কেড়েছিলেন। অভিনেত্রী একজন ব্রিটিশ।

এভলিন শর্মা

এভলিন শর্মা


ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমা দিয়ে ভক্তদের মনে জায়গা করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনা করেছিলেন তিনি। তবে অভিনেত্রী জন্মগ্রহণ করেছিলেন জার্মানি ফ্রাঙ্কফুর্টে শহরে।

সারা জেন ডায়াস

সারা জেন ডায়াস

২০০৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন সারা। তিনি জন্ম ছিলেন ওমান শহরে।

 ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডে বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা কাইফ একজন। তিনি অনেক সিনেমা করেছেন। তিনি হং কংয়ের জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা একজন কাশ্মীরি এবং মা একজন ব্রিটিশ। যখন অভিনেত্রী ছোট ছিলেন তখন তিনি তাঁর পরিবারের সঙ্গে হাওয়াই ও লন্ডনেই থাকতেন। হিন্দি সিনেমা বুম দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বলিউডের সুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাছাড়াও তিনি কিন্তু একজন ধনী অভিনেত্রীদের মধ্যে পড়েন। তিনি ডেনমার্কের কোপেন হেগেন শহরের জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিখ্যাত ব্যাটমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনের কন্যা তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+