সলমন খানের সঙ্গে অভিনয় করতে অস্বীকার করেছিলেন এই বলি অভিনেত্রীরা

বলিউডের ভাইজান হলেন সলমন খান। তার সঙ্গে অভিনয় করবার জন্য ছোট বড় তারকারা প্রায় মুখিয়ে থাকেন। কারণ অভিনেতার সঙ্গে অভিনয় করলে সে ছবি বক্স অফিসে সাফল্য করবে, বলে মনে করেন অনেক অভিনেত্রীরাই। তবে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা এই সুপারস্টারের সঙ্গে সিনেমা করতে অস্বীকার করেছিলেন। কোন কোন অভিনেত্রী সলমনের খানের সঙ্গে সিনেমা করতে অস্বীকার করেছিলেন, জানেন।

সোনালি বেন্দ্রে

সোনালি বেন্দ্রে

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে সোনালি বেন্দ্রে। ৯০ দশকের অভিনেত্রী দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। হম সাথ সাথ হ্যায়ই সিনেমার পর আর কোন সিনেমায় সলমনের সঙ্গে অভিনয় করেননি সোনালি বেন্দ্রে। কারন কৃষ্ণসার হরিণ মামলায় অভিনেতার নাম জড়ানোর পর অভিনেত্রী সলমনের সঙ্গে আর কোনও সিনেমায় অভিনয় করতে চাননি।

দীপশিখা নাগপাল

দীপশিখা নাগপাল

অভিনেত্রীকে প্রথম করেন অর্জুন সিনেমায় মমতা কুলকার্নির ভূমিকায় অভিনয় করবার জন্য বলা হয়েছিল কিন্তু সেই সিনেমা অভিনয় করতে অস্বীকার করেছিলেন দীপশিখা। তার কারণ সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করতেন বলিউডের ভাইজান সলমন খান। তাই তিনি এই সিনেমা করতে অস্বীকার করেছিলেন।

ঊর্মিলা মাতণ্ডকর

ঊর্মিলা মাতণ্ডকর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঊর্মিলা মাতণ্ডকর। সলমন খানের সঙ্গে জানাম সামঝা কারো সিনেমায় কাজ করেছিলেন। তারপর থেকে অভিনেত্রীকে আর ভাইজানের সঙ্গে কোনও সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। যদিও এই সিনেমাটি বক্স অফিসে তেমনভাবে সাফল্য লাভ করতে পারেনি।

আমিশা প্যাটেল

আমিশা প্যাটেল

ইয়ে হ্যায় জলওয়া ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন আমিশা প্যাটেল এবং সলমন খান। তবে যদিও সিনেমাটি বক্স অফিসে সাফল্য আনতে পারেনি। তার পর থেকে আমিশা আর কোনরকম সিনেমায় সলমনের সঙ্গে অভিনয় করতে চাননি।

 দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন

বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী হলেন দীপিকা পাডুকোন। তিনি অনুগামীদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন। তিনি শাহরুখ খান, সাইফ আলী খান, রনবীর কাপুরের মতন বড় বড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছিলেন। অভিনেত্রী পাঁচবার সলমন খানের সঙ্গে অভিনয়ে করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কারণ একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন সলমন রানবীরসিংকে একবার অসম্মান করেছিলেন। আর সেই কারণেই তিনি ভাইজানের সঙ্গে অভিনয় করতে চাননি।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন কঙ্গনা রানাউত । তিনিও অন্যান্য অভিনেত্রীদের মতো সলমন খানের সঙ্গে সিনেমা করতে অস্বীকার করেছিলেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, যে সলমন খানের সঙ্গে সিনেমা যারা করেন তাদের নাম কখনোই জনপ্রিয় হয় না, সলমনের সিনেমা মানেই তাকেই সেই কৃতিত্ব দেওয়া হয় অন্য অভিনেতা অভিনেত্রীদের নয়। তিনি সলমন খানের সঙ্গে অভিনয় করতে অস্বীকার করেছিলেন।

 টুইঙ্কেল খান্না

টুইঙ্কেল খান্না

বলিউডের এই অভিনেত্রীকে চেনেন না এমন এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। খুব কম সিনেমায় কাজ করলেও তিনি কিন্তু সকলের কাছেই খুব জনপ্রিয়। বারসাত সিনেমা দিয়ে তিনি ১৯৯৫ সালে বলিউডে পা রাখেন টুইঙ্কেল। তবে অল্প সময়ে কাজ করলেও তিনি অনেক বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। জব প্যায়ার কিসি সে হোতা হ্যায় সিনেমাতে সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন। তাছাড়াও অভিনেত্রী চল মেরে ভাই ছবিতে কাজ করেছিলেন। তবে তারপর থেকে সলমন সঙ্গে আর কোনও সিনেমা করতে চাননি অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+