বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন এই বলিউড তারকারা

বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন এই বলিউড তারকারা

বলিউড তারকারা প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। তারকাদের পরিবার থেকে সন্তানরা যা কিছুই করুক না কেন তারা শিরোনামে তাঁদের জায়গা করে নেন। তাছাড়া তারকারা সব বিষয়ে জানার ইচ্ছা অনুগামীদের একটু বেশিই থাকে। অনেক সময় সেলিব্রিটি কোন বিষয় নিয়ে এমন কোনও মন্তব্য করে থাকেন, যাতে তাঁদের দেখলে নির্ভীক সাহসের প্রতীক বলে মনে করা হয়। বলিউডে এমন কিছু অভিনেতা আছেন বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে নিজেদের জায়গা করে নিয়েছেন। জেনে নিন তাঁরা কারা।

রণবীর কাপুর

রণবীর কাপুর

জনপ্রিয় অভিনেতাদের মধ্যে রণবীর কাপুর একজন। তাছাড়াও তিনি বলিউডে বেশি পারিশ্রমিক পাওয়া একজন অভিনেতা। একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি ছোট থেকে বি গ্রেডেডের সিনেমা দেখেই বড় হয়েছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, 'বর্তমান সময় তিনি কী তাহলে এখন জঙ্গলি জাওয়ানি' ধরনের সিনেমা দেখবেন। তিনি উত্তরে জানিয়েছিলেন,'আমি জঙ্গলি জাওয়ানি সিনেমা দেখেই বড় হয়েছি। তখন এই ধরনের সিনেমাই চলত।'

 সলমন খান

সলমন খান

জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সলমান খান একজন। তিনি অভিনেতা ছাড়াও একজন সমাজসেবক, তা আমরা সকলেই জানি। তবে বিং হিউম্যান নামেও বলিউডের ভাইজান পরিচিত। শোনা যায় অভিনেতা ইচ্ছাকৃতভাবে অনেক অভিনেতা থেকে সঙ্গীত শিল্পীদের কেরিয়ার নষ্ট করেছিলেন। ক্যাটরিনা কাইফ থেকেই ইউলিয়া ভাস্তুর সঙ্গে অভিনেতা সম্পর্ক ছিল বলেই শোনা যায়।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বলিউডের রোমান্টিক এবং কিউট অভিনেতাদের মধ্যে শাহিদ কাপুর একজন। তিনি প্রথম রোমান্টিক সিনেমা দিয়েই অভিনয় জগতে পরিচিত হতে শুরু করেছিলেন কিন্তু তারপর তিনি থ্রিলার এবং অ্যাকশন করে ছিলেন। তিনি ফ্লিম ফেয়ার পুরস্কার -সহ অন্যান্য পুরস্কারে সম্মানিত হয়ে ছিলেন। শোনা যায় অভিনেতার সঙ্গে করিনা কাপুরের এক বিশেষ সম্পর্ক ছিল। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি করিনা কাপুরের সঙ্গে আর অভিনয় করতে চান কিনা তখন সে উত্তর দিতে দেরি করেননি। তিনি জানিয়েছিলেন, 'যদি পরিচালক আমাকে গরু বা মহিষের সঙ্গে অভিনয় করতে বলেন তাহলেও আমি তা করবার জন্য প্রস্তুত।'

সিদ্ধার্থ মালহোত্রা

সিদ্ধার্থ মালহোত্রা

বলিউড জগতে বেশ নামকরা একজন অভিনেতার মধ্যে তিনি একজন। মাত্র ১৮ বছর বয়সে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে কেরিয়ার শুরুর সময়ই তিনি অভিনেতা ছিলেন না। তিনি মডেলিং দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। তবে তিনি তার পেশায় একদমই খুশি ছিলেন না। তারপর তিনি ২০১০ সালে চলচ্চিত্র মাই নেম ইজ খানে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। ২০১২ সালে স্টুডেন্ট অফ দ্যা ইয়ারের একটি মুখ্য ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। তিনি ফিল্মফেয়ার অনুষ্ঠানে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার সিনেমার জন্য সেরা পুরুষের পুরস্কার পেয়েছিলেন। একবার এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে সিদ্ধার্থ মালহোত্রাকে বলা হয়েছিল আলিয়া ভাটের পর তিনি কাকে চুম্বন করতে চান। তখন তিনি উত্তরে জানিয়েছিলেন 'আলিয়াকে চুম্বন করা খুব বিরক্তিকর। দীপিকাকে তিনি কিস করতে পারেন। তিনি আশা করেন মানুষ এটি উপভোগ করবে এবং সেই সঙ্গে তিনিও।'

ঋষি কাপুর

ঋষি কাপুর

ঋষি কাপুরের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন। তিনি সঠিক কথা বলতে কখনো পিছপা হতেন না। তাছাড়াও জনপ্রিয় অভিনেতা হিসাবে তিনি খুব নামকরা ছিলেন। একবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, 'আমি রেগে যাই। আপনারা ধর্মের সঙ্গে কেন খাবারের তুলনা করেন? আমি একজন গরুর মাংস ভক্ষণকারী হিন্দু, তার মানে কি আমি ভক্ষকের চেয়ে কম কিছু? ভাবুন!!!'

 আমির খান

আমির খান

আমির খান ও শাহরুখ খান দুজনেই জনপ্রিয় অভিনেতা। তবে আমির খানের করা শাহরুখ খানের প্রতি এক বিতর্কিত মন্তব্য আজও ভুলে যাওয়া যায়না। তিনি জানিয়েছিলেন 'শাহরুখ আমার পা চাটছে, আমি তাকে মাঝে মাঝে বিস্কুট খাওয়াচ্ছি, আমি কি আর চাইতে পারি।' এই বিতর্কিত মন্তব্যের জন্য তিনি শিরোনামে এসেছিলেন।

মহেশ ভাট

মহেশ ভাট

চলচ্চিত্র, পরিচালক, প্রযোজক হিসাবে মহেশ ভাট একজন। তাঁর দুই মেয়ে আলিয়া ভাট ও পুজা ভাট। ফিল্মফেয়ার ম্যাগাজিনে ৮০ এর দশকে তাঁর মেয়ে পুজা ভাটের সঙ্গে ঠোঁটে ঠোঁট আটকানো অবস্থায় ছবি বেরিয়েছিল। একবার তিনি জানিয়েছিলেন, 'পুজা যদি আমার মেয়ে না হত আমি তাঁকে বিয়ে করতাম'। তাঁর এই কথায় অনেককেই অবাক হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+