বলিউডের জনপ্রিয় গ্ল্যামারস ডিভাদের প্রকৃত জন্মস্থান কোথায় জানা আছে কি?‌

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের জন্মস্থান

বলিউডে অভিনেত্রীদের কমতি নেই। গ্ল্যামার জগতে নিজেদের প্রতিভাকে প্রমাণ করতে দেশের বিভিন্ন কোণা থেকে এইসব অভিনেত্রীরা এসেছেন এবং মুম্বইকেই তাঁদের পাকাপাকি ঘর বানিয়ে নিয়েছেন। তবে এখনও নিজেদের শেকড়ের প্রতি টান তাঁদের অটুট রয়েছে। আসলে মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি কখনই এইসব অভিনেত্রীদের নিরাশ করেননি। আসুন দেখে নেওয়া যাক এই সব অভিনেত্রীদের আসল জন্মস্থান কোথায়, প্রকৃতপক্ষে কোথাকার বাসিন্দা তাঁরা।

অদিতি রাও হায়দারি

অদিতি রাও হায়দারি

হায়দরাবাদের রয়্যাল পরিবারে জন্ম হয় অদিতির। তিনি ১৯৮৫ সালে এক তেলেগু পরিবারে জন্ম নেন। ২০০৬ সালের মালয়ালাম ভাষার চলচ্চিত্র '‌প্রজাপতি'‌ দ্বারা অদিতির চলচ্চিত্র জীবন শুরু হয়। এরপর ২০১১ সালে তিনি বলিউডে প্রবেশ করেন।

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের জন্ম হয় মুম্বইতেই। করণ জোহরের '‌স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'‌ ছবির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন।

তাপসী পান্নু

তাপসী পান্নু

বলিউডের '‌থাপ্পড়'‌ গার্ল তাপসী পান্নু আসলে দিল্লির মেয়ে। ১৯৮৭ সালের ১ অগাস্ট তাপসী পান্নুর জন্ম হয় এক শিখ পরিবারে। বলিউডে তাপসী পান্নু এখন সফল এক অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে, তথা বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের জন্ম হয় ১৯৮৬ সালে ডেনমার্কের কোপেনহেগেনে। ২০০৭ সালে ব্লকবাস্টার সিনেমা ওম শান্তি ওম ছবিতে শাহরুখ খানের বিপরীতে দেখা যায় দীপিকাকে। এই ছবির মাধ্যমেই তাঁর বলিউডে প্রবেশ।

আলিয়া ভাট

আলিয়া ভাট

বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট মুম্বইয়ের বাসিন্দা হলেও তিনি জন্মেছেন ব্রিটেনের লন্ডনে। ১৯৯৯ সালে তনুজা চন্দ্র পরিচালিত সংঘর্ষ সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে তাঁর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি।

 প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা বলিউড ও হলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া তথা পিগি চপসের জন্ম বিহারের জামশেদপুরে। তিনি হলিউডের পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেছেন। তবে সম্প্রতি তাঁর ও নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে বি-টাউনে গুজব রটছে।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন ক্যাটরিনা কাইফ বর্তমানে মুম্বইতে বসবাস করলেও তিনি প্রকৃতপক্ষে হংকংয়ে জন্মেছেন। সলমন খানের হাত ধরে বলিউডে তাঁর পা রাখা। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন ক্যাটরিনা।

কৃতী শ্যানন

কৃতী শ্যানন

বলিউডের '‌পরম সুন্দরী'‌ কৃতী শ্যাননের জন্ম দিল্লিতে। তাঁর বাবা একজন চ্যাটার্ড আ্যাকাউন্টেট। টাইগার শ্রফের সঙ্গে হিরোপন্তি ছবির মাধ্যমে বলিউডে পা দেন কৃতী।

 সারা আলি খান

সারা আলি খান

সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খানের জন্ম হয় মুম্বইতে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কেদারনাথ ছবির মাধ্যমে প্রথম বলিউডে কাজ করেন সারা।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

বলিউড ডিভা তথা ভারত অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্ম হয়েছে উত্তরপ্রদেশের অযোধ্যাতে।

জ্যাকলিন ফার্নাডিজ

জ্যাকলিন ফার্নাডিজ

বলিউডের হাসিখুশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নাডিজ শ্রীলঙ্কার বাসিন্দা হলেও তাঁর জন্ম হয়েছে বাহারিনের মানামাতে এবং তিনি শ্রীলঙ্কাতে বেড়ে উঠেছেন। সলমন খানের হাত ধরেই জ্যাকলিনও প্রথম বলিউডে পা রেখেছিলেন।

 পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিযাঙ্কা চোপড়ার বোন তথা অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম হয় হরিয়ানার অম্বালাতে। ২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বেহেল সিনেমার মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি।

দিশা পাটানি

দিশা পাটানি

বলিউডের হট ও সিজলিং অভিনেত্রী দিশা পাটানির জন্ম হয় উত্তরপ্রদেশের বরেলিতে। দিশা হিন্দি ও তেলেগু দুই ভাষার সিনেমাতেই অভিনয় করেন। এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি-তে প্রথম দিশাকে অভিনয় করতে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+