Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছুটি কাটাতে কোথায় গেলেন সস্ত্রীক নিক, খুশিতে মাতোয়ারা প্রিয়াঙ্কা!

ছুটি কাটাতে কোথায় গেলেন সস্ত্রীক নিক, খুশিতে মাতোয়ারা প্রিয়াঙ্কা!

বলিউডের দেশি গার্ল অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া তার কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের কারণে লাইমলাইটে রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস বি-টাউনের অন্যতম প্রিয় দম্পতি। দুজনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে চলেছেন। প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের সঙ্গে লাস ভেগাসে থাকেন। যেখান থেকে তিনি প্রায়ই নিজের ও নিকের রোমান্টিক ছবি এবং ভিডিও শেয়ার করেন। যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু এবার তিনি লাস ভেগাস থেকে দূরে স্বামীর সঙ্গে রোমান্টিক ছুটি উপভোগ করছেন। দুজনের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। যা খুব পছন্দ হয়েছে অনুগামীদের।

ছুটি কাটাতে কোথায় গেলেন সস্ত্রীক নিক, খুশিতে মাতোয়ারা প্রিয়াঙ্কা!


শহরের কোলাহল ছেড়ে একান্তে সময় কাটাচ্ছেন সস্ত্রীক নিক। আটলান্টিক মহাসাগরের প্রবাল দ্বীপ 'Turks and Caicos Islands'-এ সময় কাটাচ্ছেন তারা। স্বামী নিকের কাঁধে মাথা রেখে রোমান্টিক মুডে প্রিয়াঙ্কা। ইয়টে বসে একান্তে সুন্দর সময় উপভোগ করছেন তারা। সেখানেই নির্জন দ্বীপে অভিনেত্রীকে কালো বিকিনি ও শটসে দেখা গেছে। এই ছবি দেখে বেশ খুশি হয়েছেন অনুগামীরা। প্রিয়াঙ্কা যেমনি রোমান্টিক মুডে সুন্দর সময় কাটাচ্ছেন, তেমনি নিশ্চিত মনে ঘুমাচ্ছেন, তা তাঁর শেয়ার করা ছবি দেখলেই বোঝা যাচ্ছে।

সুন্দর প্রকৃতি ও সমুদ্রের নীল জলরাশিকে সাক্ষী রেখে নিকের গালে চুমু খাচ্ছেন প্রিয়াঙ্কা। এমনও সুন্দর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে ভোলেননি অভিনেত্রী।

কালো বিকিনি এবং শর্টসে অভিনেত্রীর টোনড ফিগার ও কার্ভ দেখে তাঁর ভক্তরা বেশ খুশি। এই ছবিতে অনুগামীরা জমিয়ে লাইক ও কমেন্ট করেছেন। অভিনেত্রী যে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানে অনেকে লিখেছেন, 'সুন্দর দম্পতি’, আবার কেউ কেউ লিখেছেন,’ কিউট’, আবার অনেকেই লিখেছেন, 'লাভ বার্ড’। এবার অভিনেত্রীকে হলিউড সিনেমা 'ব্যাক টু মি'-তে দেখা যাবে। তাছাড়া তাঁর দেখা মিলবে বলিউডের 'জি লে জারা’ সিনেমায়। সেই ছবিতে দেখা মিলবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফেরও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+