বিয়ের পর দীপিকার বাড়িতে থাকবেন রণবীর! আসল ঘটনা কী
দীপিকা পাড়ুকোন ও রণবীরের সিংয়ের বিয়ে নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে । এই পাওয়ার কাপলের বিয়ে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা প্রকাশ্যে আসছে।
দীপিকা পাড়ুকোন ও রণবীরের সিংয়ের বিয়ে নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে । এই পাওয়ার কাপলের বিয়ে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা প্রকাশ্যে আসছে। এরই মধ্যে প্রশ্ন উঠছে বিয়ের পর কোথায় থাকতে চলেছেন দীপিকা ও রণবীর?

দীপিকা রণবীরের স্বপ্নসুন্দর বাড়ির ঠিকানা মুম্বইয়ের প্রভাদেবী অ্যাপার্টমেন্ট। বহুদিন ধরে খোঁজ খবর নিয়ে , বহু ভাবনা চিন্তা করে দীপিকা ও রণবীর বাড়ির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে । উল্লেখ্য, এই বাড়িটিতে এতদিন একা থাকতেন দীপিকা পাড়ুকোন। এবার প্রভাদেবী অ্যাপার্টমেন্টের সেই ২৬ তলার ফ্লোরে গিয়ে উঠতে চলেছেন রণবীর সিং। বিয়ের পর দীপিকার বাড়িতে থাকতে চলেছেন তিনি।
উল্লেখ্য, দীপিকার এই বাড়ির দাম ১৬ কোটি টাকা। আর এই বাড়িতেই দীপিকার সঙ্গে 'আপাতত' বিয়ের পর থাকবেন রণবীর সিং। সাধারণত , বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন স্ত্রীরা। তবে রণবীর-দীপিকার বিয়েতে বিষয়টি খানিকটা আলাদা। বিয়ের পর কয়েকদিনের জন্য দীপিকার বাড়িতে থাকবেন রণবীর।












Click it and Unblock the Notifications