Bollywood Celebrities Turn Investors: শুধুই বিলাসিতা নয়! কোটি কোটি টাকা কোথায় বিনিয়োগ করেন সলমন, করন জোহররা?

Bollywood Celebrities Turn Investors: একটা সিনেমা থেকে কোটি কোটি টাকা উপার্জন! তা সেই অভিনেতা হোক কিংবা অভিনেত্রী। কোটি টাকার নীচে কারোর পারিশ্রমিক নেই। কিন্তু কখনও ভেবে দেখেছেন বিপুল পরিমাণ এই টাকা অভিনেতা-অভিনেত্রীরা কি করেন।

শুধুই কি নিজেদের লাইফস্টাইলে খরচ করেন? একদমই নয়। অভিনেতারা রোজগারের বিপুল টাকা বিনিয়োগ করেন। সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান একাধিক সুপারস্টার রিয়েল এস্টেট মার্কেটে ( Real Estate Investments) বিনিয়োগ করেন কোটি কোটি টাকা।

কোটি কোটি টাকা কোথায় বিনিয়োগ করেন বলিউডের অভিনেতারা

রিটেল আয় থেকে টাকা লাগিয়ে অন্তত ১০ শতাংশ রিটার্ন পান! কিন্তু কীভাবে? সেটাই আলোচনা রইল এই প্রতিবেদনে- তথ্য বলছে বলিউডের সুপার স্টাররা কমার্শিয়াল প্রপার্টি (Commercial property) -তে বেশি বিনিয়োগ করে থাকেন। মূলত ব্যবসায়ীক কাজের জন্যে এই সমস্ত প্রপার্টি ব্যবহার করা হয়।

মানি কন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, রিয়েল এস্টেট ব্রোকার এবং বিশেষজ্ঞরা জানিয়েছেন ফিল্ম স্টার বা অন্যান্য উচ্চ সম্পদের ব্যক্তিরা আবাসিক সম্পত্তির চেয়ে বাণিজ্যিক সম্পত্তি কিনতে এবং ভাড়া দিতে পছন্দ করেন কেন!

তাদের কথায় এক্ষেত্রে Anual Rental Yield খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেক বছর ভাড়া বৃদ্ধিতে লাভবান হন বলিউডের অভিনেতারা। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, রেসিডেন্সিয়াল প্রপার্টি'র থেকে কমার্শিয়াল প্রপার্টি'র ভাড়া এবং দাম দুটোই প্রত্যেক বছর দ্রুত গতিতে বৃদ্ধি পায়। Anual Rental Yield সেই টাকা সম্পত্তির মালিক ভাড়া দিয়ে পেয়ে থাকেন।

প্রকাশিত খবর অনুযায়ী বলিউডের সুপার স্টার সলমন খান ২০২২ সালে প্রায় মুম্বইতে ফিউচার রিটেল লিমিটেডের একটি সহযোগী সংস্থা টিএনএসআই রিটেইল প্রাইভেট লিমিটেডকে একটি চারতলা বিল্ডিংয়ে ২৭,৬৫০ বর্গফুট জায়গা প্রতি মাসে প্রায় ৮৯.৬ লক্ষ টাকায় ভাড়া দেন।

একই ভাবে করণ জোহার দুটি ব্যবসায়ীক সম্পত্তি ধর্ম প্রোডাকশনের নামে প্রতি মাসে প্রায় ১৮ লাখ এবং প্রায় ৭ লাখ টাকা ভাড়াতে লিজে দিয়েছিলেন। এমনকি অজয় দেবগণ এবং ঋত্বিক রোশানের কর্মাসিয়াল প্রপার্টিতে বিনিয়োগ রয়েছে। এমনটাই দাবি প্রকাশিত খবরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+